ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

থার্টি ফার্স্ট রাতে রাজধানীর দুই স্থানে আগুন, দগ্ধ ২

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ১২:৪৬:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ১২:৪৬:০১ অপরাহ্ন
থার্টি ফার্স্ট রাতে রাজধানীর দুই স্থানে আগুন, দগ্ধ ২
ইংরেজি নববর্ষ উদযাপনকালে মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া আতশবাজি ফোটাতে গিয়ে দুই শিশু দগ্ধ হয়েছেন।

রাজধানীর মিরপুর এবং ধানমন্ডি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মিরপুরে ডাস্টবিনের ময়লায় আগুন লাগে, তবে ফায়ার সার্ভিসের আগমনের আগেই আগুন নিভে যায়। অন্যদিকে ধানমন্ডির একটি দোকানে আগুন লাগলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, মঙ্গলবার রাতে মিরপুর ১১ নম্বর এলাকায় একটি ডাস্টবিনে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হলেও আগুন নিভে যাওয়ার খবর পাওয়া যায়। রাত ১২টা ৫৩ মিনিটে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের পেছনে একটি দোকানে আগুন লাগে, সেখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, নববর্ষ উদযাপনকালে শহরের বিভিন্ন এলাকায় আতশবাজি, ফানুস এবং উৎসবের আনন্দ ছিল। আতশবাজি ফোটাতে গিয়ে দুটি শিশু দগ্ধ হয়েছেন এবং তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, নববর্ষ উদযাপনকালে দুজন শিশু আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এক শিশু ১৫ শতাংশ দগ্ধ হয়েছে, তাকে ভর্তি করা হয়েছে। অন্য শিশুকে সামান্য দগ্ধ অবস্থায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরে তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ