ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে ফেরার সময় বিমানবন্দরে থাকবে না মন্ত্রী-আমলাদের লম্বা লাইন বন্ধ হয়ে পড়া পাটকল চালুর জন্য কাজ করছে সরকার: পাটমন্ত্রী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষামন্ত্রী হলেন বিদ্রোহী গোষ্ঠী এইচটিএসের সামরিক প্রধান

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ০১:০৭:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ০১:০৭:৫৮ অপরাহ্ন
সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষামন্ত্রী হলেন বিদ্রোহী গোষ্ঠী এইচটিএসের সামরিক প্রধান
সিরিয়ার নতুন প্রশাসন ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) সামরিক প্রধান জেনারেল মারহাফ আবু কাসরাকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে। গত মঙ্গলবার সিরিয়ার প্রশাসন এ ঘোষণা দেয়। ৪১ বছর বয়সী মারহাফ আবু কাসরা একসময় কৃষি অর্থনীতিবিদ ছিলেন এবং পাঁচ বছর এইচটিএসের সামরিক শাখার নেতৃত্ব দিয়েছেন। তিনি সিরিয়ার দীর্ঘকালীন শাসক বাশার আল-আসাদকে উৎখাতের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

মারহাফের মনোনয়ন সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানার মাধ্যমে ঘোষণা করা হয়, যা সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত ৮ ডিসেম্বর বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে তার নেতৃত্বে শুরু হওয়া বিদ্রোহী অভিযানটি সিরিয়ার উত্তর থেকে শুরু হয়ে, পরবর্তীতে দামেস্ক পর্যন্ত পৌঁছায়। সিরিয়ার বর্তমান কার্যত নেতা আহাদ আল-সারা রোববার মারহাফকে জেনারেল পদে উন্নীত করেছেন।

মোহাম্মদ আল-বাশির, যিনি এইচটিএসের নেতৃত্বে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবে বিদ্রোহীদের স্বঘোষিত ‘উদ্ধারকর্তা সরকার’ গঠন করেছিলেন, তাকে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে। তার দায়িত্ব আগামী ১ মার্চ পর্যন্ত থাকবে।

এদিকে, নতুন প্রতিরক্ষামন্ত্রী মারহাফ আবু কাসরা ১৭ ডিসেম্বর এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এইচটিএস তার সশস্ত্র শাখাকে বিলুপ্ত করে এবং জাতীয় বাহিনীর সঙ্গে একীভূত করার পরিকল্পনা করেছে। এছাড়া, তিনি অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোকেও একই পথে পরিচালিত করার আহ্বান জানিয়েছেন। নতুন নেতৃত্ব সিরিয়ার উত্তর এবং উত্তর-পশ্চিমে আধা স্বায়ত্তশাসিত কুর্দি-নিয়ন্ত্রিত এলাকায় কর্তৃত্ব বিস্তার করতে চায়।

মারহাফ আরও বলেন, বাশার আল-আসাদ পতনের পর, সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি হামলা এবং অনুপ্রবেশের বিরোধিতা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি সমাধান খুঁজে বের করার আহ্বান জানানো হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে ফেরার সময় বিমানবন্দরে থাকবে না মন্ত্রী-আমলাদের লম্বা লাইন

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে ফেরার সময় বিমানবন্দরে থাকবে না মন্ত্রী-আমলাদের লম্বা লাইন