ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল

বিএনপিকর্মী হত্যা: রিমান্ড শেষে কারাগারে সাবেক ইসি সচিব হেলালুদ্দীন

  • আপলোড সময় : ২৯-১০-২০২৪ ০৪:৩৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৪ ০৪:৩৪:৫৬ অপরাহ্ন
বিএনপিকর্মী হত্যা: রিমান্ড শেষে কারাগারে সাবেক ইসি সচিব হেলালুদ্দীন
বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যার মামলায় নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুবুল হক এ আদেশ দেন। 

মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাচান তাকে কারাগারে নেওয়ার আবেদন করেন, অন্যদিকে তার আইনজীবী জামিন ও ডিভিশনের আবেদন জানান। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে, এবং শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠান ও কারা বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এর আগে, ২৫ অক্টোবর হেলালুদ্দীন আহমদকে চার দিনের রিমান্ডে পাঠানো হয়। ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের খুলশী থানার তুলাতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপি একদফা দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করে। এর আগে, ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান, এবং বিপ্লব কুমার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে অভিযান চালায় এবং সেখানে ভাঙচুর করে। 

এসময় কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের ওপরও হামলা চালানো হয়, যাতে গুলিবিদ্ধ হয়ে মকবুল হোসেন মারা যান। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ