ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

থার্টিফার্স্ট নাইট অনুষ্ঠানে যুবককে কুপিয়ে হত্যা, আহত ২

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ০২:১২:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ০২:১২:৩৮ অপরাহ্ন
থার্টিফার্স্ট নাইট অনুষ্ঠানে যুবককে কুপিয়ে হত্যা, আহত ২
নারায়ণগঞ্জের ফতুল্লার বউবাজার এলাকায় থার্টিফার্স্ট নাইট অনুষ্ঠানে পূর্ব শত্রুতার জেরে মো. হৃদয় (১৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সানী (২০) ও হামিম (১৮) নামে আরও দুই যুবক আহত হয়েছে।মঙ্গলবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে এ ঘটনা ঘটে। পরে রাত সোয়া ২টার গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক হৃদয় নামের যুবককে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই যুবকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

নিহত হৃদয় নারায়ণগঞ্জের ফতুল্লা পাগলা বউবাজার এলাকার মো. হাবিবের ছেলে। তিনি শ্রমিক হিসেবে কাজ করতেন।নিহতের বন্ধু সাব্বির জানান, গত রাত সোয়া ১২টার দিকে নিজেদের এলাকায় আমরা কয়েকজন বন্ধু থার্টিফার্স্ট নাইট পালন করছিলাম। এসময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার ৭/৮ জন যুবক এসে আমাদেরকে মারধরের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে হৃদয়সহ আমাদের তিন বন্ধু গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান হৃদয় আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গত রাতে  নারায়ণগঞ্জ থেকে রক্তাক্ত জখম অবস্থায় তিন যুবককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-পরীক্ষা শেষে হৃদয় নামে তাদের একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই যুবকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।তিনি বলেন, নিহত ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা