ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

স্ত্রীর সাথে বিবাদ, চলছিল তালাকের প্রক্রিয়াও, স্বামীর আত্মহত্যা

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ০২:৪৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ০২:৪৩:১৮ অপরাহ্ন
স্ত্রীর সাথে বিবাদ, চলছিল তালাকের প্রক্রিয়াও, স্বামীর আত্মহত্যা
স্ত্রীর সাথে ব্যবসায়িক বিবাদ ছিল, এর সঙ্গে চলছিল বিবাহবিচ্ছেদের প্রক্রিয়াও। এর মধ্যেই স্বামীকে পাওয়া গেল মৃত অবস্থায়। পুলিশ এটিকে আত্মহত্যা বলে সন্দেহ করছে।মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। মৃত ওই ব্যক্তি দিল্লির একটি ক্যাফের মালিক। বুধবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদসাধ্যম এনডিটিভি।সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে নিজের বাসভবনে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে, পুলিশ এটিকে আত্মহত্যার মাধ্যমে মৃত্যু বলে সন্দেহ করছে।পুলিশ জানিয়েছে, দিল্লির একটি বিখ্যাত ক্যাফের সহ-প্রতিষ্ঠাতা পুনীত খুরানাকে মডেল টাউনের কল্যাণ বিহার এলাকায় নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।খুরানা এবং তার স্ত্রী মানিকা জগদীশ পাহওয়া বিবাহবিচ্ছেদের মাঝপথে ছিলেন। তারা দুজন দিল্লির উডবক্স ক্যাফের মালিক এবং তারা ব্যবসা নিয়ে বিরোধে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

খুরানার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি (পুনীত খুরানা) তার স্ত্রীকে নিয়ে ‘আপসেট’ ছিলেন। ২০১৬ সালে তাদের দুজনের বিয়ে হয়েছিল।এদিকে তাদের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে ফোনকলও সামনে এসেছে। ১৬ মিনিটের ওই অডিওতে খুরানা এবং তার স্ত্রীকে ব্যবসায়িক সম্পত্তি নিয়ে লড়াই করতে শোনা যায়।খুরানার স্ত্রী ওই ফোনকলে বলেন, “আমরা বিবাহবিচ্ছেদ করছি ঠিকই কিন্তু আমি এখনও একজন ব্যবসায়িক অংশীদার... তোমাকে আমার পাওনা পরিশোধ করতে হবে।”অন্যদিকে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি পুলিশ খুরানার ফোনও উদ্ধার করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে ডেকেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা