ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

‘আগে সংস্কার পরে নির্বাচন, কোনো অর্থবহ কথা না’-আব্দুল মঈন খান 

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ০২:৪৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০২:২৬:২০ অপরাহ্ন
‘আগে সংস্কার পরে নির্বাচন, কোনো অর্থবহ কথা না’-আব্দুল মঈন খান 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, ‘সংস্কার কখনো থেমে থাকে না। আগে সংস্কার পরে নির্বাচন অথবা পরে নির্বাচন আগে সংস্কার। এগুলো কোনো অর্থবহ কথা না।’তিনি বলেন, ‘নতুন প্রজন্ম ভোট দিতে পারেনি। তারা ভোট দিতে চায়। নির্বাচনের জন্য যে অত্যাবশ্যকই সংস্কার প্রশাসন ও পুলিশ সেটাকে সংস্কার করে নির্বাচন দিতে হবে।’আজ বুধবার সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, ‘বিএনপি দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছে। ২০২৩ সালে ২৮ অক্টোবর গত স্বৈরাচারী সরকার গনতন্ত্রকে হত্যা করেছে।’তিনি বলেন, ‘গত জুলাই আগস্টে আপনারা যে আন্দোলন দেখেছেন, সেটা হচ্ছে গত স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন। সেই আন্দোলনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’মঈন খান আরও বলেন, ‘বাংলাদেশে ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। এতেই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।’

এ সময় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, নির্বাহী কমিটির সদস্য ইকবাল হাসান শ্যামল, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল সভাপতি গণেশচন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম