ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত

ছাত্রদল অংশ নেওয়ায় ৫ আগস্টের অভ্যুত্থান ত্বরান্বিত হয়: মঈন খান

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ০৩:০২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ০৩:০২:৩৯ অপরাহ্ন
ছাত্রদল অংশ নেওয়ায় ৫ আগস্টের অভ্যুত্থান ত্বরান্বিত হয়: মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ছাত্রদলের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ৫ আগস্টের অভ্যুত্থান ত্বরান্বিত করতে ছাত্রদল তাদের অংশগ্রহণের মাধ্যমে অবদান রেখেছিল।

ড. আবদুল মঈন খান গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কারের কথা উল্লেখ করে বলেন, নির্বাচনের প্রস্তুতি এবং সংস্কারের প্রক্রিয়া একযোগে চলা উচিত। তিনি জানান, ‘‘আগে সংস্কার পরে নির্বাচন’’ এই ধারণা গ্রহণযোগ্য নয়, কারণ সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং নির্বাচন তার অংশ হিসেবে চলতে হবে।

তিনি আরও মন্তব্য করেন, জুলাই-আগস্টের আন্দোলন ছিল এক গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এবং অর্থনৈতিক মুক্তির আন্দোলন। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এবং ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স