ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

জুলাই বিপ্লবে হতাহতদের পরিবারের পাশে আছে অন্তর্বর্তী সরকার : নাহিদ ইসলাম

  • আপলোড সময় : ২৯-১০-২০২৪ ০৫:০৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৪ ০৫:০৭:১৮ অপরাহ্ন
জুলাই বিপ্লবে হতাহতদের পরিবারের পাশে আছে অন্তর্বর্তী সরকার : নাহিদ ইসলাম
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, জুলাই বিপ্লবের ঘটনায় হতাহতদের পরিবারের পাশে রয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত শহীদ নাসিব হাসান রিয়ানের স্মরণসভায় এ কথা বলেন তিনি। 

নাহিদ ইসলাম বলেন, "জুলাই বিপ্লবে যারা আত্মত্যাগ করেছেন, তাদের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছে দেশের মানুষ।"

তিনি আরও উল্লেখ করেন, এই বিপ্লবে আওয়ামী পরিবারের অনেক সন্তানও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। পুরো দেশজুড়ে মানুষ এই ৩৬ দিনের বিপ্লবে অংশ নিয়েছিল, যা গণঅভ্যুত্থানকে সম্ভব করেছে।

নাহিদ ইসলাম জানান, যারা এই অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন, তারা দেশের বীর। তাদের পরিবারগুলোই এখন রাষ্ট্র সংস্কারের শক্তি, এবং তাদের রক্তের ত্যাগকে সম্মান জানিয়ে অন্তর্বর্তী সরকার নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে।

কমেন্ট বক্স