ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

২০২৫ হবে শেখ হাসিনাসহ সব মানবতাবিরোধী অপরাধীর বিচারের বছর: তাজুল ইসলাম

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ০৩:২২:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ০৩:২২:১১ অপরাহ্ন
২০২৫ হবে শেখ হাসিনাসহ সব মানবতাবিরোধী অপরাধীর বিচারের বছর: তাজুল ইসলাম
২০২৫ সাল হবে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য বড় আসামিদের বিচারের বছর, এমনটি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। তিনি বুধবার ট্রাইব্যুনালে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমের সামনে এই তথ্য দেন।

তাজুল ইসলাম বলেন, ২০২৫ সালে শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধের সকল বড় আসামির বিচার করা হবে। একই সাথে ১৬ বছরের হত্যা, গুম, খুনসহ অন্যান্য অপরাধের বিচার চলবে। তিনি জানান, ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশন ও তদন্ত সংস্থা কাজ করে যাচ্ছে, এবং আশা করা হচ্ছে যে, এই বছর শেখ হাসিনার বিচার শেষ হবে, তবে নির্দিষ্ট সময়সূচি দেয়া সম্ভব নয়।

এছাড়া, তিনি জানান, ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ সম্পূর্ণ হয়েছে এবং প্রধান বিচারপতির সম্মতিতে শীঘ্রই এই ভবনে বিচারকাজ শুরু হবে।

এ সময়, তাজুল ইসলাম আরও বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় সিদ্ধান্ত হলেও ট্রাইব্যুনাল তার বিচার কাজ চালিয়ে যাবে। একই দিন, ৫ আগস্টের হত্যাকাণ্ডের মামলায় পুলিশের কনস্টেবল সুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ১২ জানুয়ারি তাকে ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা