ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

রবীন্দ্রনাথের ‘নিরুপমা’ হচ্ছেন দীঘি

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ০৩:৩৮:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ০৩:৩৮:৩১ অপরাহ্ন
রবীন্দ্রনাথের ‘নিরুপমা’ হচ্ছেন দীঘি
রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করছেন সাদেক সিদ্দিকী। এই চলচ্চিত্রের ‘নিরুপমা’ চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। সরকারি অনুদানে নির্মিতব্য এই চলচ্চিত্রে দীঘি নিরুপমা চরিত্রে অভিনয় করবেন, যা নিয়ে তিনি খুবই উচ্ছ্বসিত। 

দীঘি বলেন, "রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে অভিনয়ের সুযোগ পাওয়া আমার জন্য বড় একটা সম্মান। নিরুপমা চরিত্রে অভিনয়ের অনেক সুযোগ রয়েছে এবং আমি আশা করছি, আমাদের টিম আন্তরিকভাবে কাজ করবে যাতে দর্শক সিনেমাটি উপভোগ করতে পারেন।"

নির্মাতা সাদেক সিদ্দিকী বলেন, "দীঘি এই চরিত্রের জন্য পারফেক্ট। আমরা খুব আগ্রহ নিয়ে এই সিনেমা নির্মাণ করতে যাচ্ছি। আমি নিশ্চিত দর্শক নতুন এক দীঘিকে দেখতে পাবেন।"

এই চলচ্চিত্রের চিত্রনাট্য করেছেন সাদেক সিদ্দিকী এবং চিত্ররূপ দিয়েছেন মিরণ মহিউদ্দিন। দীঘিকে সর্বশেষ রেজাউর রহমানের ‘থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স’ চলচ্চিত্রে দেখা গেছে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন। এছাড়াও, দীঘি অভিনীত ‘প্রিয় প্রাক্তন’ ও ‘জংলী’ সিনেমাগুলি মুক্তির অপেক্ষায় রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা