ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

রাশিয়াকে থামাতে যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে বিশ্বাস জেলেনস্কির 

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ০৩:৫০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ০৩:৫০:৩৬ অপরাহ্ন
রাশিয়াকে থামাতে যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে বিশ্বাস জেলেনস্কির 
ইউক্রেনকে কেউ যেচে এসে শান্তি উপহার দেবে বলে বিশ্বাস করেন না দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) গভীররাতে দেওয়া ভাষণে তিনি বলেছেন, রাশিয়ার আগ্রাসন ঠেকাতে নতুন বছরেও কিয়েভের পাশে থাকবে ওয়াশিংটন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। নতুন বছরে জনগণের প্রতি দেওয়া ২১ মিনিটের শুভেচ্ছামূলক বার্তায় জেলেনস্কি বলেছেন, একমাত্র শক্তিশালী ইউক্রেনই পারে দেশে শান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী সম্মান অর্জন করতে।  

ইউক্রেনের পতাকা, যুদ্ধক্ষেত্র ও শিশুদের স্থিরচিত্র সম্বলিত ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে তিনি বলেছেন, উপহার হিসেবে আমরা শান্তি পাব না, সেটা বোঝা হয়ে গেছে আমাদের। তবে রাশিয়াকে প্রতিহত করে যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে আমরা সর্বাত্মক চেষ্টা করব। আমাদের সবার চাওয়া এটাই। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বাইডেন, নবনির্বাচিত ট্রাম্প ও ইউক্রেনের সমর্থনে থাকা সব নেতার প্রতি সম্মান প্রকাশ করে তিনি বলেছেন, আমি নিশ্চিত, নতুন মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধের অবসান চান। তিনি পুতিনের আগ্রাসন প্রতিহত করে যুদ্ধে অবসান ঘটাতে পারবেন বলেই আমার বিশ্বাস। 

ট্রাম্প সম্পর্কে জেলেনস্কি আরও বলেছেন, তিনি বুঝতে পারেন যে পুতিনের আগ্রাসন থামানো ছাড়া শান্তি প্রতিষ্ঠা অসম্ভব। কারণ এটি কোনও রাস্তার মারামারি নয় যেখানে দুই পক্ষকে শান্ত করা দরকার। এটি একটি সভ্য রাষ্ট্রের বিরুদ্ধে একটি উন্মাদ রাষ্ট্রের পূর্ণমাত্রার আগ্রাসন। আমি বিশ্বাস করি যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে রাশিয়াকে বাধ্য করতে পারব শান্তি নিশ্চিত করতে।রাশিয়াকে যুদ্ধক্ষেত্র বা আলোচনা, কোথাও ভরসা করা যায় না বলে মন্তব্য করেছেন জেলেনস্কি। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর থেকে ইউক্রেনের প্রতি সামরিক ও অন্যান্য সহায়তা দিয়ে আসছে পশ্চিমা মিত্ররা। মিত্র দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবচেয়ে বেশি সহায়তা প্রদান করা হয়েছে।   

কমেন্ট বক্স
সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট

সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট