ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

পরিচয় মিললো নিউ ইয়র্কের পাতালরেলে আগুনে পুড়িয়ে হত্যা করা সেই নারীর

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ০৩:৫৬:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ০৩:৫৬:৪৭ অপরাহ্ন
পরিচয় মিললো নিউ ইয়র্কের পাতালরেলে আগুনে পুড়িয়ে হত্যা করা সেই নারীর
যুক্তরাষ্ট্রে পাতালরেলে আগুনে পুড়িয়ে হত্যা করা নারীর পরিচয় বের করতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নিউ ইয়র্ক মেডিক্যাল নিরীক্ষকের কার্যালয় থেকে জানানো হয়, নিহত নারীর নাম ডেবরিনা কাওয়াম। প্রধান মেডিক্যাল নিরীক্ষকের কার্যালয়ের মুখপাত্র জুলি বলসার বলেছেন, আঙ্গুলের ছাপ বিশ্লেষণ করে নিহত নারীর পরিচয় বের করা হয়েছে। ৫৭ বছর বয়সী কাওয়াম ছিলেন নিউ জার্সি অঙ্গরাজ্যের টোমস রিভার শহরের বাসিন্দা। ময়নাতদন্তের প্রতিবেদনে তার মৃত্যুর কারণ হিসেবে অত্যধিক তাপ ও শ্বাসনালি পুড়ে যাওয়াকে দেখিয়ে একে হত্যাকাণ্ড হিসেবে সিদ্ধান্ত দেওয়া হয়। 

কাওয়ামকে হত্যায় সেবাস্টিয়ান যাপেটা নামের ৩৩ বছর বয়সী এক গুয়াতেমালান নাগরিককে অভিযুক্ত করা হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বর মাসে নিউ ইয়র্কের একটি পাতালরেলে ঘুমন্ত ওই নারীর গায়ে আগুন ধরিয়ে দেন অভিযুক্ত ব্যক্তি। ঘটনার ছয় ঘণ্টা পরেই যাপেটাকে আটক করা হয়। ইউ এস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ২০১৮ সালে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। এর কিছু দিন পরেই তাকে দেশে ফেরত পাঠানো হয়। তিনি মার্কিন ভূখণ্ডে পুনরায় কবে প্রবেশ করেন, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় কর্তৃপক্ষ। 

নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেছেন, শহরের গৃহহীনদের আশ্রয় ব্যবস্থায় কিছুদিন অবস্থান করেছিলেন কাওয়াম। তবে বিস্তারিত কিছু বলেননি তিনি। পুলিশের দাবি, অভিযুক্ত ব্যক্তি ও নিহত নারীর মধ্যে কোনও পূর্ব পরিচিতির তথ্য পাওয়া যায়নি। অভিযোগ প্রমাণিত হলে দীর্ঘ কারাবাসের সাজা পেতে পারেন যাপেটা। নিউ ইয়র্কের কাস্টডি থেকে মুক্ত পেলেই তাকে আবার দেশে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি।

কমেন্ট বক্স
সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট

সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট