ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

পাকিস্তানে নববর্ষ উদযাপনের সময় ফাঁকা গুলি, আহত ২৯

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ০৪:০৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ০৪:০৭:৫১ অপরাহ্ন
পাকিস্তানে নববর্ষ উদযাপনের সময় ফাঁকা গুলি, আহত ২৯
২০২৫ সালের নববর্ষ উদযাপনের সময় পাকিস্তানের করাচিতে ফাঁকা গুলিতে ২৯ জন আহত হয়েছেন। আহতদের জিন্না হাসপাতাল ও আব্বাসি শহীদ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

উদ্ধারকর্মীদের তথ্য অনুযায়ী, আহতদের বেশিরভাগই লিয়াকতাবাদ, গুলশানে ইকবাল, শাহ ফয়সাল কলোনি এবং ওরাঙ্গি টাউনের বাসিন্দা। নববর্ষ উদযাপনের সময় ফাঁকা গুলি চালানোর ফলে এ দুর্ঘটনা ঘটে।

এর আগে করাচি পুলিশ নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে সতর্কতা জারি করেছিল। পুলিশ জানিয়েছিল, ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটলে তা হত্যার চেষ্টার মামলার আওতায় আসবে। তবে সতর্কতা সত্ত্বেও অনেকেই ফাঁকা গুলি ছুড়েছেন।

ঘটনার পরপরই করাচির শাদবাগ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ১৫ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে।

অন্যদিকে, লাহোর পুলিশ জানিয়েছে, নববর্ষ উদযাপনের সময় আইন লঙ্ঘনের অভিযোগে লাহোরের বিভিন্ন এলাকা থেকে ৩০ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা ফাঁকা গুলি চালিয়ে সহিংস পরিবেশ সৃষ্টি করেছিলেন বলে অভিযোগ উঠেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা