ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

এস আলম গ্রুপের বন্ধ ৯ কারখানা খুলল

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ০৪:৩৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ০৪:৩৯:২৩ অপরাহ্ন
এস আলম গ্রুপের বন্ধ ৯ কারখানা খুলল
এক সপ্তাহ বন্ধ থাকার পর এস আলম গ্রুপের বন্ধ কারখানাগুলো পুনরায় চালু হয়েছে। আজ ২০২৫ সালের ১ জানুয়ারি সকালে ৯টি কারখানা ফের চালু করা হয়েছে। কাজে যোগ দিয়েছেন অন্তত ১২ হাজার শ্রমিক।

এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল রাতে কারখানাগুলো খোলার ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তে ২৪ ডিসেম্বর জারি করা কারখানা বন্ধের নোটিশ প্রত্যাহার করা হলো। ১ জানুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে।” তবে কারখানাগুলো একযোগে বন্ধ এবং পুনরায় চালু করার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।

চালু হওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ, এস আলম স্টিল, চেমন ইস্পাত, গ্যালকো স্টিল এবং এস আলম ব্যাগ লিমিটেড। এর মধ্যে গ্যালকো স্টিল ঢাকায় এবং বাকি কারখানাগুলো চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে মইজ্জারটেক এলাকায় অবস্থিত।

এর আগে, গত ২৪ ডিসেম্বর এস আলম গ্রুপ পৃথক দুটি বিজ্ঞপ্তিতে ৯টি কারখানা বন্ধের ঘোষণা দেয়। এ ঘোষণার পরপরই শ্রমিকরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে এবং ১০ দফা দাবি উত্থাপন করে।

উল্লেখ্য, এস আলম গ্রুপ চট্টগ্রামভিত্তিক একটি বিতর্কিত শিল্পগোষ্ঠী। এর কর্ণধার সাইফুল আলম। গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই গোষ্ঠী নতুন করে আলোচনায় আসে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ

অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ