ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই

ডলারের দাম বাজারমুখী করার সিদ্ধান্ত, কার্যকর ৫ জানুয়ারি

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ০৪:৫৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ০৪:৫৬:৫৯ অপরাহ্ন
ডলারের দাম বাজারমুখী করার সিদ্ধান্ত, কার্যকর ৫ জানুয়ারি
ডলারের দাম আরও বাজারমুখী করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার, ব্যাংকটির বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে, যার মাধ্যমে ব্যাংকগুলোকে নিজেদের গ্রাহক ও ডিলারদের সঙ্গে আলোচনা করে বৈদেশিক মুদ্রার দাম নির্ধারণের অনুমতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৫ জানুয়ারি থেকে বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমোদিত ব্যাংক শাখাগুলো প্রতিদিন দুটি করে তথ্য বাংলাদেশ ব্যাংককে সরবরাহ করবে। এক লাখ ডলারের বেশি লেনদেনের তথ্য বেলা সাড়ে ১১টার মধ্যে কেন্দ্রীয় ব্যাংককে পাঠাতে হবে। এছাড়া, বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হওয়া লেনদেনের তথ্য বিকেল সাড়ে পাঁচটার মধ্যে জানাতে হবে।

১২ জানুয়ারি থেকে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার লেনদেনের তথ্যের ভিত্তিতে প্রতিদিনের একটি ভিত্তিমূল্য বা রেফারেন্স প্রাইস প্রকাশ করবে, যা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ জনগণকে জানানো হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এখন থেকে অনুমোদিত ব্যাংক শাখাগুলো তাদের গ্রাহক ও ডিলারদের সঙ্গে আলোচনা করে মুদ্রার দাম নির্ধারণ করতে পারবে, যা আগে ছিল না।

উল্লেখ্য, ডলারের বাজারে গত প্রায় আড়াই বছর ধরে অস্থিরতা বিরাজ করছে, যার ফলে মার্কিন ডলারের দাম ৮৫ টাকা থেকে বেড়ে ১২০ টাকায় পৌঁছেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলতি বছরের মধ্যে ডলারের দাম বাজারভিত্তিক করার পরামর্শ দিয়েছে। এর অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা লেনদেনকারী শীর্ষ ২৫ ব্যাংকের সঙ্গে সভা করেছে এবং সেখানে এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, যা মঙ্গলবার প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে।

কমেন্ট বক্স
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন