ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

নতুন বছরেও গাজায় ইসরায়েলের হামলা, নিহত ১৭

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ০৫:১১:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ০৫:১১:২৩ অপরাহ্ন
নতুন বছরেও গাজায় ইসরায়েলের হামলা, নিহত ১৭
বর্ষবরণের দিনও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত ছিল। উত্তরের জাবালিয়া এবং মধ্যাঞ্চলের আল বুরেজ শরণার্থী শিবিরে হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এর আগে, বেত লাহিয়ায় ৬ ফিলিস্তিনির মৃত্যু হয়। বিশ্বজুড়ে নতুন বছর বরণের উৎসব চললেও, গাজায় এবারের বর্ষবরণটি ছিল হতাশাজনক। সেখানে প্রাণে বাঁচতে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা মানবেতর জীবন কাটাচ্ছেন। তবু, তাদের আশা ২০২৫ সালে গাজায় যুদ্ধের অবসান ঘটবে।

ইসরায়েলের আগ্রাসন শুরুর পর গাজার জনসংখ্যা প্রায় ৬ শতাংশ কমে গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো। নিহত হয়েছে ৪৫ হাজারের বেশি মানুষ এবং গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। জরুরি চিকিৎসার জন্য এরইমধ্যে ৫০ রোগীকে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে।

আইডিএফের হামলা থেকে বাঁচতে বেশিরভাগ ফিলিস্তিনির আশ্রয় নিয়েছেন অস্থায়ী শরণার্থী শিবিরে, যেখানে তাঁবুতে গাদাগাদি করে থাকতে হচ্ছে তাদের। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর আরেকটি নতুন বছর শুরু হলেও, সেখানে নেই কোনো আনন্দ। তবুও, ২০২৫ সালে যুদ্ধ শেষ হবে—এটাই এখন গাজার মানুষের একমাত্র আশা।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, কেরেম আবু সালেম ক্রসিংয়ের মাধ্যমে তাদের গাজার বাইরে পাঠানো হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, গাজার হাসপাতাল ও এর আশপাশে ইসরায়েলি হামলার কারণে পুরো অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে।

এদিকে, গ্রেপ্তার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়ারের মুক্তির দাবি জানিয়েছেন তার পরিবার।

গাজার এক যুবক বলেন, “যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষায় দিন গুনছি। হয়তো নতুন বছরে যুদ্ধ শেষ হবে। ১৪ মাসের বেশি সময় ধরে যুদ্ধের অভিজ্ঞতা হয়েছে। এখন নিজের বয়স ৩৬ নয়, ৬০ বছর বলে মনে হয়।” তিনি আরও বলেন, “হামলার মধ্যে প্রতিদিন দূর থেকে পানি টানতে টানতে আর সহ্য হচ্ছে না। সন্তানদের জন্য খাবারের জন্য লাইনে দাঁড়াতে হয়। হামলায় অনেকের স্বামী মারা গেছে। তারা কী করবে?”

শীত এবং বৃষ্টিতে প্রাণহানি বাড়ছে। ক্ষুধা যন্ত্রণায় মানবেতর জীবন কাটাচ্ছে গাজাবাসীরা। তাদের পক্ষে যুদ্ধ বন্ধের জন্য আরব ও ইসলামিক দেশসহ পুরো বিশ্বের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

গাজার আরেক যুবক বলেন, “১০ বার আমাকে জায়গা পরিবর্তন করতে হয়েছে। এখন এখানে কয়দিন থাকতে পারবো, জানি না। ঠান্ডা ও ক্ষুধায় আমাদের অবস্থা খারাপ। আমাদের কষ্ট কেউ দেখে না। চিন্তাও করে না। আমরা চাই যুদ্ধ বন্ধ হোক। বিশ্ববাসীর কাছে শান্তি কামনা করছি।”

কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একাধিকবার যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হলেও, গাজায় এখনো কোনো শান্তির আলো দেখা যায়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, হামলায় ১ লাখ ৮ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে ১৩ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

কমেন্ট বক্স