ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

শেখ হাসিনা ইস্যুতে আটকে থাকবে না দিল্লি-ঢাকা সম্পর্ক: পররাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ০৫:৫২:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ০৫:৫২:০৪ অপরাহ্ন
শেখ হাসিনা ইস্যুতে আটকে থাকবে না দিল্লি-ঢাকা সম্পর্ক: পররাষ্ট্র উপদেষ্টা
শুধু শেখ হাসিনা ইস্যুতে দিল্লি–ঢাকা সম্পর্ক আটকে থাকবে না, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সব প্রতিবেশী দেশসহ স্বার্থ সংশ্লিষ্ট দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। তিনি আরও বলেন, "শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়ার পাশাপাশি, ভারতীয় সম্পর্ক উন্নয়নে ঢাকা কাজ করে যাবে।"

গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের পর ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিরুদ্ধে দেশে বিভিন্ন আদালতে শতাধিক হত্যা মামলা দায়ের হয়েছে। এর মধ্যে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশ দিল্লিকে চিঠি পাঠিয়েছে, তবে ভারত এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস সম্প্রতি জানায়, ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা শেখ হাসিনাকে ফেরত দেবে না। এর কারণ হিসেবে তারা ভূ-রাজনৈতিক কারণ তুলে ধরেছে এবং বলেছে যে, শেখ হাসিনাকে প্রত্যর্পণ করলে প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা পৌঁছাবে।

এদিকে, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনার বিচারের জন্য তার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

এছাড়া, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানালেন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জানুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন দেওয়ার আশা করছে। পাশাপাশি, গঙ্গা চুক্তি নবায়নের জন্য ভারতের সঙ্গে টেকনিক্যাল কাজ চলছে এবং চীনে দ্বিপাক্ষিক সফরও আসছে এই মাসে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা