ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

যুক্তরাষ্ট্রে এবার ট্রাম্পের হোটেলের সামনে সাইবারট্রাকে বিস্ফোরণ, নিহত ১

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৯:০৯:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৯:০৯:৩১ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে এবার ট্রাম্পের হোটেলের সামনে সাইবারট্রাকে বিস্ফোরণ, নিহত ১
যুক্তরাষ্ট্রে এবার ট্রাম্পের হোটেলের সামনে সাইবারট্রাকে বিস্ফোরণ, নিহত ১ নিউ অরলিন্সে গাড়ি চাপায় ১৫ জন নিহতের ঘটনার রেশ না কাটতেই এবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হোটেলের বাইরে টেসলা সাইবারট্রাকের বিস্ফোরণ ঘটেছে।এ ঘটনায় একজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন বলে স্থানীয় সময় বুধবার (০১ জানুয়ারি) জানিয়েছে পুলিশ।লাস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকমাহিল সাংবাদিকদের বলেন, ‘বড় বিস্ফোরণের আগে’ বৈদ্যুতিক গাড়িটি ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের কাঁচের প্রবেশপথ পর্যন্ত চলে যায়। 
 
ভিডিও ফুটেজে দেখা গেছে, হোটেলের প্রবেশপথে সাইবারট্রাকটিতে দাউ দাউ করে আগুন ধরে যাওয়ার আগে, সেটিতে ছোট বিস্ফোরণ ঘটে।ম্যাকমাহিল জানান, সাইবারট্রাকের ভেতরে ‘একজন মৃত ব্যক্তি’ ছিলেন এবং সাতজন সামান্য আহত হয়েছেন। 
 এদিকে এক্সে (সাবেক টুইটার) দেয়া পোস্টে টেসলার প্রধান ইলন মাস্ক দাবি করেছেন, বিস্ফোরণটি ‘খুব বড় আতশবাজি' কিংবা ‘ভাড়া করা সাইবারট্রাকটিতে বহন করা একটি বোমা থেকে’ সৃষ্ট। এটি গাড়ির সঙ্গে সম্পর্কিত নয় বলেও দাবি তার।
বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে কাজ করার কথা জানিয়েছে পুলিশ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা