ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

আল জাজিরার সম্প্রচার স্থগিত করল ফিলিস্তিনি কর্তৃপক্ষ

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ১১:৩৬:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ১১:৩৬:৩৫ পূর্বাহ্ন
আল জাজিরার সম্প্রচার স্থগিত করল ফিলিস্তিনি কর্তৃপক্ষ
ফিলিস্তিনি কর্তৃপক্ষ সাময়িকভাবে আল জাজিরার সম্প্রচার এবং কার্যক্রম স্থগিত করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, চ্যানেলটিতে প্রচারিত কিছু উপাদান ‘উসকানিমূলক’ এবং ‘বিরোধ সৃষ্টিকারী’ ছিল।

ওয়াফার প্রতিবেদন অনুসারে, সংস্কৃতি, অভ্যন্তরীণ এবং যোগাযোগমন্ত্রীরা যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে কী ধরনের উপাদান নিয়ে আপত্তি জানানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আদেশে উল্লেখ করা হয়েছে, এই স্থগিতাদেশ অস্থায়ী। তবে এটি কতদিন কার্যকর থাকবে, তা স্পষ্ট নয়।

এদিকে, সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে সংঘর্ষের খবর কভারেজ নিয়ে আল জাজিরাকে সমালোচনা করেছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

আল জাজিরা এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ যেন এই সিদ্ধান্ত প্রত্যাহার করে এবং তাদের সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেয়।

গাজার ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে না, কারণ সেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ নেই।

এই পদক্ষেপ ফিলিস্তিনের সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সরকারের স্বচ্ছতার প্রশ্নে নতুন আলোচনা তৈরি করেছে।
 
সূত্র: রয়টার্স

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ