ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

খসড়া তালিকা প্রকাশ, মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ- নির্বাচন কমিশন  

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ১১:৩৮:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ১১:৩৮:৪৭ পূর্বাহ্ন
খসড়া তালিকা প্রকাশ, মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ- নির্বাচন কমিশন  
খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এ তালিকা প্রকাশ করে।প্রকাশিত তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। আগে ছিল ১২ কোটি ১৮ লক্ষ ৫০ হাজার ১৬০ জন। অর্থাৎ এবার ভোটার বেড়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। শতকরার হিসাবে যা প্রায় এক দশমিক পাঁচ ভাগ। এর মধ্যে পুরুষ ১ দশমিক ৯ শতাংশ ও নারী ১ দশমিক ৮ শতাংশ বেড়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে ১৭ জানুয়ারি পর্যন্ত থাকবে ভোটার সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর শেষ দিন। আর এ বিষয়ে শুনানি নিষ্পত্তির শেষ দিন আগামী ৩১ জানুয়ারি। আর গৃহীত সিদ্ধান্ত দেয়া হবে ৯ ফেব্রুয়ারি।

প্রবাসী ভোটারদের ৭টি দেশে নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। ১১টি মিশনে চালু হয়ে এখন পর্যন্ত ১৩ হাজার ১৫১ প্রবাসীর নিবন্ধন সম্পন্ন হয়েছে। এছাড়া, হালনাগাদ কার্যক্রমে প্রবাসীদের অনলাইনে আবেদন করার পরামর্শও দিয়েছে ইসি।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা