ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ফের মা হচ্ছেন অভিনেত্রী ইলিয়ানা!

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ১১:৪৭:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ১১:৪৭:২৬ পূর্বাহ্ন
ফের মা হচ্ছেন অভিনেত্রী ইলিয়ানা!
বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনায়। ২০২৩ সালে বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে বিতর্কে পড়েছিলেন ইলিয়ানা। সেই বছরের মে মাসে তিনি মাইকেল ডোলানকে বিয়ে করেন এবং আগস্টে প্রথম পুত্র সন্তানের জন্ম দেন।

সম্প্রতি ইলিয়ানা সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে প্রেগন্যান্সি কিট হাতে নিয়ে দেখা যায়। যদিও নতুন সন্তানের বিষয়টি তিনি সরাসরি নিশ্চিত করেননি, তবে এই ছবি দেখে বলিপাড়ায় গুঞ্জন শুরু হয়েছে—ইলিয়ানা কি ফের মা হতে চলেছেন?

এর আগে, ইলিয়ানা অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রিউ নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন। ২০১৯ সালে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। এরপর ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠলেও সেটি বেশিদিন স্থায়ী হয়নি।

বিয়ের পর এক সাক্ষাৎকারে ইলিয়ানা তার স্বামী মাইকেল ডোলানকে নিয়ে বলেন, “বিবাহিত জীবন সুন্দরভাবে চলছে। মাইকেলের কোন বিষয়টি সবচেয়ে বেশি পছন্দ করি, তা বলা কঠিন। কারণ প্রতিদিনই নতুন কিছু শিখছি এবং ভালো লাগার তালিকা আরও বড় হচ্ছে।”

ইলিয়ানার এই নতুন ছবি এবং ব্যক্তিগত জীবনের খবরে ভক্তদের আগ্রহ বেড়ে গেছে। এখন সবাই অপেক্ষায় আছেন, কবে তিনি নিজেই বিষয়টি নিয়ে কথা বলবেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে