ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম প্রস্তুতিতেই কেটে যাবে জুলাই, এসএসসির ফল নিয়ে ফের সিদ্ধান্ত বদল দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে গাড়ি চাপায় নিহত ১০, আহত ৩০

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ১১:৪৭:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ১১:৪৭:৪৫ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে গাড়ি চাপায় নিহত ১০, আহত ৩০
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সের শহরের জনপ্রিয় পর্যটন এলাকায় ভিড়ের মধ্যে গাড়ি চাপা দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।নিউ অরলিন্সের শহরের দুর্যোগ প্রস্তুতি সংস্থা নোলা রেডি আজ (বুধবার ১ জানুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, ক্যানাল অ্যান্ড বোরবন স্ট্রিটে জনসমাগমের মধ্যে একটি গাড়ি উঠিয়ে দেয়ায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।এলাকাটি শহরের ফরাসি কোয়ার্টারের অংশ, যা নাগরিকদের কাছে নাইট লাইফের জনপ্রিয় গন্তব্য। সেখানে খ্রিষ্টীয় নতুন বছর উদযাপনে বহু মানুষ সমবেত হয়েছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিবিএস নিউজ ও সিএনএন জানিয়েছে, গাড়ির চালক ভিড়ের ওপর গুলি চালিয়েছেন।সিবিএস আরো জানায়, গাড়ির চালক একটি অস্ত্র থেকে গুলি চালিয়েছে এবং পুলিশ পাল্টা গুলি চালিয়েছে। এদিকে নিউ অরলিন্সের ঘটনায় আহত ৩০ জনকে শহরের ৫টি হাসপাতালে পাঠানো হয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি এ ঘটনাকে ‘ভয়াবহ সহিংসতা’ বলে অভিহিত করেছেন। আর সাধারণ নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।

শহরটির পুলিশ প্রধান জানিয়েছেন, ধারণা করা হচ্ছে আহতদের অধিকাংশই স্থানীয় বাসিন্দা, দর্শনার্থী নন।

কমেন্ট বক্স
প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ