ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

চুয়াডাঙ্গায় স্কুলের স্ক্রিনে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ১২:০০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ১২:০০:৫২ অপরাহ্ন
চুয়াডাঙ্গায় স্কুলের স্ক্রিনে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের ডিজিটাল সাইনবোর্ডের স্ক্রিনে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তারা তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সাইনবোর্ডের স্ক্রিনে এই লেখা ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। এরপরই তোলপাড় শুরু হয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।এ ঘটনায় জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. ফিরোজুল ইসলাম ও আইসিটি অধিদপ্তরের জীবননগর উপজেলার সহকারী প্রোগ্রামার অফিসার মাহমুদুর রহমান।

এসব তথ্য নিশ্চিত করে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন বলেন, এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ২০১৬ সালে একটি কোম্পানি বিদ্যালয়ের মূল ফটকে সাইনবোর্ডটি লাগিয়ে দেয়। সেখানে স্ক্রিনে সবুজ রঙে শিক্ষামূলক বাণী লেখা উঠতো। কখনো কোনো সমস্যা হয়নি। আজ সন্ধ্যার পর হঠাৎ এই উসকানিমূলক লেখা ভেসে ওঠে। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়।তিনি আরও বলেন, সাইনবোর্ডটিতে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এক্সপার্টরা পরীক্ষা-নিরীক্ষা করবেন। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন বলেন, এটি ইন্টারনেটের মাধ্যমে অ্যাপস দ্বারা পরিচালিত হয়। ধারণা করা হচ্ছে কেউ অ্যাপসের পাসওয়ার্ড হ্যাক করে লেখাটি বসিয়ে দিয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শক করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী