ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর, পক্ষে ছিলেন ১১ আইনজীবী

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ১২:৪২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ১২:৪৫:৩৬ অপরাহ্ন
চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর, পক্ষে ছিলেন ১১ আইনজীবী
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছেন চট্টগ্রাম আদালত। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক মো. সাইফুল ইসলাম এই আদেশ দেন। চিন্ময়ের পক্ষে ১১ জন আইনজীবী দাঁড়িয়েছিলেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন জানান, রাষ্ট্রপক্ষের যুক্তি ছিল যে, দেশদ্রোহীতার অভিযোগ একটি গুরুতর অপরাধ এবং এর জন্য যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, তাই জামিন মঞ্জুর করা উচিত নয়। অপরদিকে, আসামীপক্ষের আইনজীবীরা জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন। ৩ ডিসেম্বর শুনানির সময় কোনো আইনজীবী উপস্থিত না থাকায় আদালত ২ জানুয়ারি পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছিল।

এর আগে, ২৫ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাস রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার হন। তার জামিন নামঞ্জুর হওয়ার পর আদালত প্রাঙ্গণে তীব্র সংঘর্ষ ঘটে, যাতে আইনজীবী সাইফুল ইসলাম পিটিয়ে ও কুপিয়ে নিহত হন।

আজ, চিন্ময়ের বিরুদ্ধে মামলার শুনানি উপলক্ষে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষের চলাচলেও কড়াকড়ি আরোপ করে, এবং আদালত এলাকায় যান চলাচল সীমিত করা হয়।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম