ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

রাজনৈতিক বিতর্কে আওয়ামী লীগের দুর্নীতির ইস্যু ধামাচাপা পড়ছে: মির্জা ফখরুল

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ০১:১১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০১:১১:৩৭ অপরাহ্ন
রাজনৈতিক বিতর্কে আওয়ামী লীগের দুর্নীতির ইস্যু ধামাচাপা পড়ছে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক তর্ক-বিতর্কের কারণে আওয়ামী লীগের দুর্নীতির বিষয়টি ধামাচাপা পড়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, "রাজনৈতিক বিতর্কের কারণে আওয়ামী লীগ সুবিধা পাচ্ছে এবং তাদের দুর্নীতির বিষয়টি আলোচনার বাইরে চলে যাচ্ছে। তাদের দুর্বৃত্তায়ন এবং দেশ ধ্বংসের বিষয়ে কথা না বললে, মানুষ আস্তে আস্তে সব কিছু ভুলে যাবে।"

তিনি বলেন, শেখ হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে, যা জনগণের কাছে আড়াল করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দাবি করেন, ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ কৃত্রিম বিদ্যুৎ সংকট তৈরি করে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল, যাতে তাদের দুর্নীতির চেহারা উন্মোচিত না হয়। তিনি জানান, বিদ্যুৎ খাত থেকে দুর্নীতির টাকা বিদেশে পাচারের উদ্দেশ্যে কাজ করেছে আওয়ামী লীগ।

টুকু আরও বলেন, "আওয়ামী লীগ বিদ্যুৎ খাতকে ব্যবসায়ী খাতে পরিণত করেছে। তারা এটি কুইক টাকা বানানোর স্থান হিসেবে ব্যবহার করেছে এবং ক্যাপাসিটি চার্জের নামে জনগণের পকেট থেকে টাকা তুলে নিয়েছে।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন