ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আমেরিকায় এবার নাইটক্লাবে বন্দুক হামলা

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ০২:১৬:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০২:১৬:১৭ অপরাহ্ন
আমেরিকায় এবার নাইটক্লাবে বন্দুক হামলা
নতুন বছরের প্রথম দিন বুধবার আমেরিকায় একের পর এক ভয়াবহ ঘটনা ঘটেছে। লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে বর্ষবরণ অনুষ্ঠানে একটি গাড়ি তুলে দেওয়ার ঘটনায় ১৫ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার ভোরে নিউ অরলিন্সের বুরবোন স্ট্রিটে বর্ষবরণ উদযাপনের সময় একজন চালক একটি পিকআপ ট্রাক জনসাধারণের মধ্যে তুলে দেন। সন্দেহভাজন হামলাকারীর কাছ থেকে আইএসের পতাকা উদ্ধার করা হয়েছে, এবং এফবিআই জানিয়েছে, এটি একটি সন্ত্রাসবাদী কর্মকাণ্ড হতে পারে।

এ ঘটনার কয়েক ঘণ্টা পর, লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে একটি সাইবারট্রাকে বিস্ফোরণ ঘটে, যেখানে একজন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বিস্ফোরণের কারণ হতে পারে গাড়ির মধ্যে থাকা বাজি। FBI এর তদন্ত চলছে এবং এটি একটি সন্ত্রাসী হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া, নিউইয়র্ক সিটির কুইন্সে একটি নাইটক্লাবে বন্দুক হামলার ঘটনা ঘটে, যাতে ১১ জন আহত হন। পুলিশ ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে, তবে হামলাকারীদের সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম