ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

মুন্নী সাহার ১৩৪ কোটি টাকার সন্দেহভাজন লেনদেন, অনুসন্ধানে দুদক

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ০২:৫৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০২:৫৭:১৮ অপরাহ্ন
মুন্নী সাহার ১৩৪ কোটি টাকার সন্দেহভাজন লেনদেন, অনুসন্ধানে দুদক
টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২ জানুয়ারি) এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

অভিযোগ ও বিভিন্ন সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পর, মুন্নী সাহার আমানত থেকে ১২০ কোটি টাকার বেশি উত্তোলন করা হয়। বর্তমানে তার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ১৪ কোটি টাকা স্থিতি রয়েছে। এই লেনদেন ১৭টি ব্যাংকের মাধ্যমে হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের মাধ্যমে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ইতোমধ্যে মুন্নী সাহার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে।

বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে জানা যায়, ২০১৭ সালের ২ মে বেসরকারি ওয়ান ব্যাংকের কারওয়ানবাজার শাখায় মুন্নী সাহার স্বামী কবির হোসেনের মালিকানাধীন এমএস প্রমোশনের নামে একটি হিসাব খোলা হয়, যেখানে নমিনি হিসেবে মুন্নী সাহার নাম রয়েছে। এ ছাড়া, চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় ২০০৪ সালের ২১ জুলাই প্রাইম ট্রেডার্স নামে আরেকটি হিসাব খোলা হয়েছিল। দুটি হিসাবের মধ্যে সন্দেহজনকভাবে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। এর মধ্যে ২০১৭ সালে প্রাইম ট্রেডার্সের ঋণ সুদ মওকুফ করা হয়েছিল ২৫ কোটি ৭৮ লাখ টাকার।

এছাড়া, মুন্নী সাহার গুলশান-তেজগাঁও লিংক রোড এলাকায় শান্তিনিকেতনে এবং রোজাগ্রীণে দুটি ডুপ্লেক্স বাড়ির সন্ধান পাওয়া গেছে।

মুন্নী সাহা সাংবাদিকতা জীবনের শুরু করেন ভোরের কাগজ দিয়ে এবং পরে একুশে টেলিভিশন ও এটিএন বাংলায় যোগ দেন। তিনি শাহবাগের গণজাগরণ মঞ্চের সমাবেশসহ অনেক জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনা উপস্থাপন করেছেন। এর পাশাপাশি, ২০১৯ সালে ছাত্র আন্দোলনকালে যাত্রাবাড়ী থানায় গুলিতে নিহত শিক্ষার্থী নাঈম হাওলাদারের মামলায় মুন্নী সাহাও আসামি হিসেবে নাম অন্তর্ভুক্ত হয়েছে।

কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা