ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ডিআইজি অফিসে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র পরিচয়ে হুমকি, ভিডিও ভাইরাল

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৪:৩০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৪:৩০:৪৩ অপরাহ্ন
ডিআইজি অফিসে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র পরিচয়ে হুমকি, ভিডিও ভাইরাল
ময়মনসিংহে ডিআইজি অফিসে শিক্ষার্থীদের বিশৃঙ্খলা সৃষ্টির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ৬ মিনিট ৫৭ সেকেন্ডের এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করেন ময়মনসিংহ-৪ আসনের পলাতক সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত। এতে দেখা যায়, একদল শিক্ষার্থী ডিআইজির কক্ষে প্রবেশ করে হুমকি-ধমকি দিচ্ছে।

ভিডিওটি শেয়ার করে শান্ত লিখেন, “আমাদের ময়মনসিংহের ডিআইজি সাহেবের সাথে মেধাবীদের নতুন বছরের শুভেচ্ছা বিনিময়।” তবে ঘটনাটি ২৮ ডিসেম্বর দুপুরের বলে জানা যায়। শিক্ষার্থীদের অভিযোগ, ডিআইজি আশরাফুর রহমান প্রতি সপ্তাহে বাড়ি যান এবং তারাকান্দা থানার ওসি আওয়ামী লীগ নেতাদের নিয়ে বৈঠক করেন।

ভিডিওতে দেখা যায়, ডিআইজির সঙ্গে বাদানুবাদের সময় শিক্ষার্থীরা সাগর হত্যা মামলার আসামিদের মুক্তভাবে চলাফেরার বিষয়ে প্রশ্ন তোলে। এ সময় তারা পুলিশ সদস্যদের সরিয়ে স্লোগান দিতে দিতে কক্ষে প্রবেশ করে।

স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ময়মনসিংহের পুলিশ এখনও অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে সাহস পায়নি।

কোতোয়ালী থানার ওসি সফিকুল ইসলাম খান জানান, “বিষয়টি তদন্তাধীন। প্রাথমিকভাবে ফ্যাসিবাদী গোষ্ঠীর ইন্ধন পাওয়া গেছে।”

জানা যায়, ঘটনার আগের রাতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হন সাগর হত্যা মামলার আসামি ও সিটি কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু। তার মুক্তির দাবিতে শিক্ষার্থীরা থানায় গিয়ে ব্যর্থ হয়। পরদিন ক্ষুব্ধ হয়ে তারা ডিআইজি অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত আনোয়ার হোসেন মঞ্জু ও মাহাদী হাসান তারেকের সহযোগীদের এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। ছাত্রলীগ ও ছাত্রদলের নেতারাও এই ঘটনায় সম্পৃক্ত।

ডিআইজি আশরাফুর রহমান একে “অনাকাঙ্ক্ষিত” এবং “আন্দোলনের চেতনাবিরোধী” উল্লেখ করে বলেন, “আওয়ামী দোসরদের ইন্ধনে এই ঘটনা ঘটানো হয়েছে। তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে।”

পুলিশ সুপার আখতার উল আলম বলেন, “ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা