ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

প্রেমিকাকে বিয়ে করলেন আরমান মালিক

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৪:৪০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৪:৪০:৩৭ অপরাহ্ন
প্রেমিকাকে বিয়ে করলেন আরমান মালিক
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিক তার দীর্ঘদিনের বান্ধবী ফ্যাশন ডিজাইনার আশনা শ্রফকে বিয়ে করেছেন। ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে এই সুখবর ভক্ত-অনুরাগীদের জানিয়েছেন নবদম্পতি।

বিয়েতে আরমান এবং আশনা দু’জনই বেছে নিয়েছিলেন ঐতিহ্যবাহী সাজ। আশনা পরেছিলেন কমলা রঙের লেহেঙ্গা এবং তার সঙ্গে পান্না খচিত গয়না। অন্যদিকে আরমান পরেছিলেন পিচ রঙের শেরওয়ানি। ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে তারা শুভ পরিণয়ে আবদ্ধ হন।

বিয়ের ছবি শেয়ার করে আরমান ক্যাপশনে লিখেছেন, ‘তু হি মেরা ঘর (তুমিই আমার ঘর)’। রোদের আলো আর ফুলের পাপড়ির সঙ্গে এক হয়ে গেল তাদের নতুন জীবনের পথচলা।

২০২৩ সালের আগস্ট মাসে আরমান এবং আশনা তাদের বাগদান সম্পন্ন করেন। বাগদানের সময়ও তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছিল। দীর্ঘদিনের সম্পর্কের পরে তাদের বিয়ে ভক্তদের জন্য আনন্দের খবর।

বাগদানের আগে প্রেমিকার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিলেন আরমান। ‘কসম সে: দ্য প্রোপোসাল ফর হিস লেডি লভ’ নামে একটি মিউজিক ভিডিও তৈরি করেছিলেন তিনি। প্রেমের আবেগঘন বার্তা দিয়ে সেই গান ভক্তদের মুগ্ধ করেছিল।

আরমান মালিক তার সংগীত ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তার গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- ‘যব তক’, ‘বোল দো না জারা’, ‘সব তেরা’, ‘তুমহে আপনা বনা লেনা’, ‘বম বম বোলে’।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা