ঢাকা , মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ , ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান শেষ পর্যন্ত ঢাকা ১৮ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার ঢাকায় হালকা শীতের আমেজ চলতি বছরেই যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট

ট্রাম্পের হোটেলের লবিতে বিস্ফোরণ, মৃত্যু ১

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৪:৫১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৪:৫১:৪৯ অপরাহ্ন
ট্রাম্পের হোটেলের লবিতে বিস্ফোরণ, মৃত্যু ১
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন একটি হোটেলের লবির কাছে টেসলার একটি সাইবার ট্রাকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। ভিডিওতে দেখা যায়, ট্রাকটি হঠাৎই বিস্ফোরিত হয়। চারদিকে ছড়িয়ে পড়ে যন্ত্রাংশ, আর আগুনের লেলিহান শিখা গ্রাস করে ট্রাকটিকে। ধোঁয়ার কুণ্ডলীতে আচ্ছন্ন হয়ে যায় পুরো এলাকা। বিস্ফোরণে আশেপাশের স্থাপনা এবং পার্ক করা বিভিন্ন যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, কলোরাডো থেকে আতশবাজি বোঝাই করে ট্রাকটি লাস ভেগাসে আনা হয়েছিল। বুধবার সকালে এটি ঘটনাস্থলে পৌঁছানোর প্রায় দুই ঘণ্টা পর ট্রাক থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে।

এ ঘটনার পর সন্ধ্যায় হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে জানান, প্রশাসন সন্ত্রাসী হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না এবং বিস্ফোরণের পেছনে কোনো সংগঠিত ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে।

এই ঘটনার তদন্তে স্থানীয় এবং ফেডারেল প্রশাসন যৌথভাবে কাজ করছে। লাস ভেগাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার

পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার