ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

সাভার বেতার কেন্দ্রে মিলল যুবকের মাটিচাপা মরদেহ

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৪:৫৪:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৪:৫৪:৩৪ অপরাহ্ন
সাভার বেতার কেন্দ্রে মিলল যুবকের মাটিচাপা মরদেহ মরদেহ: প্রতীকী ছবি
ঢাকার সাভারের আশুলিয়ায় বাংলাদেশ বেতার কেন্দ্রের বাউন্ডারির ভেতর থেকে হৃদয় (১৮) নামে এক যুবকের মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ২টার দিকে কবিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় জামালপুর জেলার ইসলামপুর থানার কুলকান্দি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বিল্লাল হোসেন। হৃদয় গাজীপুরের কাশিমপুর থানার মাধবপুর এলাকায় হারুন নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনী। মরদেহ কাদামাটি দিয়ে ঢেকে রাখা হয়েছিল। পরিবারের দাবি, হৃদয় প্রায় ছয় দিন ধরে নিখোঁজ ছিলেন।

কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ বলেন, “খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। তবে মরদেহ আশুলিয়া থানা এলাকার অন্তর্ভুক্ত হওয়ায় সেটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।”

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা