ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

যুবদল নেতা হত্যায় জড়িত নয় শিবির

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৫:৪৮:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৫:৪৮:১৮ অপরাহ্ন
যুবদল নেতা হত্যায় জড়িত নয় শিবির
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কিছু সন্ত্রাসীদের হামলায় এক যুবদল কর্মী নিহত হওয়ার ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে ছাত্রশিবিরকে জড়ানো এবং ছাত্রশিবিরের উপজেলা শাখার সভাপতি হাফেজ রাকিব হাসানের ওপর হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম এসব কথা বলেন।

তারা বলেন, "আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বরগুনার পাথরঘাটায় যুবদল নেতা হত্যার ঘটনায় একটি মহল উদ্দেশ্যমূলকভাবে ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। মিডিয়া ও স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্যমতে, যুবদল নেতার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী। এ ঘটনার সঙ্গে ছাত্রশিবির বা তার নেতা-কর্মীদের কোনো সম্পর্ক নেই। অথচ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এবং প্রকৃত অপরাধীদের আড়াল করতে পরিকল্পিতভাবে ছাত্রশিবিরকে এ ঘটনায় জড়ানোর ষড়যন্ত্র করা হচ্ছে।"

তারা আরও বলেন, "আমরা উদ্বিগ্ন যে, এই মিথ্যা অভিযোগের জের ধরে একদল সন্ত্রাসী ছাত্রশিবির পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি হাফেজ রাকিব হাসান ও তার পরিবারের ওপর নির্মম হামলা চালিয়েছে। এটা দিবালোকের মতো স্পষ্ট যে, হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে রাকিব হাসানের ওপর হামলা করা হয়, যা অত্যন্ত ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত। হামলায় তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।"

"আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে উভয় ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ছাত্রশিবিরের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে," তারা যোগ করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা