ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

থার্টি ফার্স্ট নাইটে তাহাজ্জুদ নামাজরত বাংলাদেশিকে হত্যা

  • আপলোড সময় : ০৩-০১-২০২৫ ০৯:১৮:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৫ ০৯:১৮:০৯ পূর্বাহ্ন
থার্টি ফার্স্ট নাইটে তাহাজ্জুদ নামাজরত বাংলাদেশিকে হত্যা
নববর্ষের মধ্যরাতে তাহাজ্জুদ নামাজরত অবস্থায় মুখে টেপ মুড়িয়ে, হাত-পা বেঁধে জখম করে সুমন নামে এক বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রভিন্সের ওলমারানস্টাড শহরে মাকুয়াসি এলাকায়।বুধবার সুমনের দোকান সারাদিন বন্ধ দেখে সন্ধ্যায় স্থানীয় বাংলাদেশিরা পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পায় সুমনের মুখে টেপ মুড়ানো, হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরে পুলিশ তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

নিহত সুমন লক্ষ্মীপুর জেলার দালাল বাজারের পূর্ব নন্দনপুর গ্রামের বাসিন্দা। তার অস্থায়ী ঠিকানা ঢাকার গুলশান বনানীর ১১নং রোডের ব্লক-ডি, ২৪নং বাসা।সিসিটিভি ফুটেজ চেক করে সেখানকার প্রবীণ প্রবাসী কমিউনিটি নেতা সুমন আহমেদ জানান, ৩১ ডিসেম্বর রাত ২টার দিকে স্থানীয় কয়েক যুবক পেছনের টিন কেটে দোকানে ঢোকে। এ সময় সুমন তাহাজ্জুদ নামাজে ছিলেন। তার মুখে টেপ মুড়িয়ে, হাত-পা বেঁধে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে সুমনের মৃত্যু হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা