ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের কাছে উপদেষ্টা নাহিদের চিঠি

  • আপলোড সময় : ০৩-০১-২০২৫ ১১:৪৬:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৫ ১১:৪৬:১১ পূর্বাহ্ন
সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের কাছে উপদেষ্টা নাহিদের চিঠি
সরকারি দপ্তরে নিজ নামে তদবির বন্ধের জন্য সচিবদের নিকট আধা-সরকারি পত্র দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‍“সম্প্রতি নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করা ও অবৈধ সুবিধা নেওয়ার লক্ষ্যে কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী আমার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে তদবির করছেন, যা সম্পূর্ণ অনৈতিক। এতে আমার সুনাম বিনষ্ট হচ্ছে।” 

আধা-সরকারিপত্রে উল্লেখ করা হয়েছে, উপদেষ্টা নাহিদ ইসলামের স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে সুপারিশ-সংবলিত আবেদন দাখিল করা করা হচ্ছে, যা ইতোমধ্যে উপদেষ্টার গোচরীভূত হয়েছে। কেউ উপদেষ্টার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে কোনো কাজ উদ্ধারের চেষ্টা করলে তা বিবেচনা না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। কোনো প্রতিষ্ঠান ও আওতাধীন দপ্তর-সংস্থায় এ ধরনের কোনো তদবির হলে কিংবা উপদেষ্টার স্বাক্ষর নকল/জাল করে কোনো আবেদন দাখিল করা হলে, তা তাৎক্ষণিকভাবে উপদেষ্টা নাহিদ ইসলামের একান্ত সচিব (উপসচিব) র. হ. ম. আলাওল কবিরকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

পত্রে আরো জানানো হয়েছে, জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তরিকভাবে কাজ করছে। রাষ্ট্র সংস্কারের সুবিশাল কার্যক্রম দ্রুততার সঙ্গে বাস্তবায়নে উপদেষ্টা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা প্রত্যাশা করেন।

কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা