ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ হরমুজ প্রণালী পরিষ্কার করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন দিনাজপুর টেক্সটাইল মিল খুব দ্রুতই চালু হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

রোনালদোকে দেখতে সাইকেলে ১৩ হাজার কিলোমিটার পাড়ি

  • আপলোড সময় : ২৩-১০-২০২৪ ১২:১১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৪ ১২:১১:১৮ অপরাহ্ন
রোনালদোকে দেখতে সাইকেলে ১৩ হাজার কিলোমিটার পাড়ি
পছন্দের ফুটবলারকে দেখতে অনেক রকম পাগলামী করে থাকেন ভক্তরা। প্রিয় ফুটবলারকে জড়িয়ে ধরতে ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়ার ঘটনা অহরহ চোখে পড়ে। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর এক চীনা ভক্ত যা করেছে তা অবাক করেছে সবাইকে।শুধুমাত্র রোনালদোর সঙ্গে দেখা করতে বাইসাইকেলে ১৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন সেই চীনা ভক্ত। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বাইসাইকেলে দীর্ঘ এই পথ পাড়ি দিতে তার সময় লেগেছে ৬ মাস ২০ দিন। বিমানভাড়া না থাকায় সড়কপথে সাইকেল চালিয়ে সৌদি আরবে গিয়েছেন তিনি।
তবে তার এই কষ্ট বৃথা যায়নি। দেখা পেয়েছেন প্রিয় ফুটবলার রোনালদোর। সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে ম্যাচের পর এই পাগল ভক্তের সঙ্গে দেখা করেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়, রোনালদোর সেই চীনা ভক্ত একটি সাইকেল নিয়ে দাঁড়িয়ে। তার সাথে আল নাসরের জার্সি ছাড়াও একটি বড় প্ল্যাকার্ডে লেখা ছিল ‘১৩ হাজার কিলোমিটার, ৬ মাস ২০ দিন। আমি চীন থেকে এখানে এসেছি ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দেখা করতে।’ 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ

সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ