ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

আজ খতমে নবুয়াতের মহাসম্মেলন, প্রধান অতিথি মসজিদুল আকসার ইমাম

  • আপলোড সময় : ০৩-০১-২০২৫ ০২:১৩:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৫ ০২:১৩:০১ অপরাহ্ন
আজ খতমে নবুয়াতের মহাসম্মেলন, প্রধান অতিথি মসজিদুল আকসার ইমাম
আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন আজ। জুমার নামাজের পরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে এটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মসজিদুল আকসার ইমাম শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসী।বৃহস্পতিবার (০২ জানুয়ারি) তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আগামীকাল অনুষ্ঠিতব্য মহাসম্মেলন দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে তাহাফফুজে খতমে নবুয়তের নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবং দ্বিতীয় পর্বে ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়েখ সাজিদুর রহমান সভাপতিত্ব করবেন।মহাসচিব বলেন, মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফিলিস্তিনের মসজিদুল আকসার ইমাম আল্লামা শায়েখ ড. আলী ওমর ইয়াকুব আব্বাসী। এ ছাড়া দেশ বরেণ্য উলামায়ে কেরাম এতে বক্তব্য প্রদান করবেন।এই সম্মেলনে দেশের আপামর তৌহিদি জনতা স্বতঃস্ফূর্তভাবে সম্মেলনে অংশ নিয়ে ইসলামের প্রতি তাদের অঙ্গীকার নবায়ন করবেন এবং নিজেদের ইমানি দায়িত্ব পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

প্রসঙ্গত, মসজিদুল আকসার ইমাম আল্লামা শায়েখ ড. আলী ওমর ইয়াকুব আব্বাসী গত ২৯ ডিসেম্বর বাংলাদেশে এসেছেন। তার ১০ দিন থাকার কথা রয়েছে। এরপর থেকে তিনি দেশের বিভিন্ন বিভাগীয় এবং জেলা সদরে ইসলামি সম্মেলনে অংশগ্রহণ করছেন। আগামী ৮ জানুয়ারি তার ফিলিস্তিনের উদ্দেশে রওনা করার কথা রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা