ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের ২ ডিসি প্রত্যাহার

রাশিয়ায় বাশার আল-আসাদকে হত্যাচেষ্টা

  • আপলোড সময় : ০৩-০১-২০২৫ ০২:১৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৫ ০২:১৪:৫৩ অপরাহ্ন
রাশিয়ায় বাশার আল-আসাদকে হত্যাচেষ্টা
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। সেখানে তাকে হত্যাচেষ্টা করা হয়েছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, গুপ্তঘাতকরা বাশারকে বিষপ্রয়োগে হত্যার চেষ্টা করে।বুধবার (১ জানুয়ারি) দ্য সান সংবাদটি প্রকাশ করে। তাতে বলা হয়, আসাদের স্ত্রী ব্রিটিশ বংশোদ্ভূত আসমা ডিভোর্স চাচ্ছেন এমন গুজবের মধ্যে চমকে দেওয়া একটি তথ্য আসে। রাশিয়ার সাবেক এক শীর্ষ গুপ্তচর পরিচালিত অনলাইন অ্যাকাউন্ট ‘জেনারেল এসভিআর’ এ দাবি করে।

তারা প্রত্যক্ষদর্শীদের বরাতে জানায়, বাশার আল আসাদ গত রোববার অসুস্থ হয়ে পড়েছিলেন। ৫৯ বছর বয়সী আসাদ মস্কো কর্তৃপক্ষের কাছে জরুরি চিকিৎসা সহায়তা চান। তারপর প্রায় সঙ্গে সঙ্গেই ব্যাপক কাশতে থাকেন। এ সময় তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল।

সূত্রটি বলেছে, আসাদকে তার অ্যাপার্টমেন্টে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। সোমবার তার অবস্থা স্থিতিশীল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরীক্ষায় তার দেহে বিষের উপস্থিতি পাওয়া গেছে। ফলে হত্যার চেষ্টা করা হয়েছে বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ বিদ্যমান।৮ ডিসেম্বর থেকে বাশার আল আসাদ মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তাবলয়ে রয়েছেন। তবু তিনি গুপ্তঘাতকদের হত্যার চেষ্টার মধ্যে পড়লেন; বিষয়টি মস্কোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে। তেমনি সূত্রের বিশ্বাসযোগ্যতার প্রশ্নও তুলেছে দ্য সান।

তারা বলেছে, বিষপ্রয়োগে হত্যার চেষ্টার সপক্ষে কোনো সূত্র উদ্ধৃত করা হয়নি। রাশিয়া থেকেও কোনো নিশ্চিতকরণ বার্তা বা বিবৃতি আসেনি । এ ছাড়া আসাদের স্ত্রী ব্রিটিশ বংশোদ্ভূত আসমা ডিভোর্স চাচ্ছেন এমন গুজব ডিসেম্বরের শেষ দিকে ব্যাপক ছড়ায়।অথচ আসাদের স্ত্রী ব্রিটিশ বংশোদ্ভূত আসলা লিউকেমিয়ায় (রক্ত বা অস্থিমজ্জার ক্যানসার) আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন, তার বেঁচে থাকার সম্ভাবনা ৫০ শতাংশ।

আসমা বর্তমানে সংক্রমণের ঝুঁকি এড়াতে আইসোলেশনে রয়েছেন। তার চিকিৎসা চলছে। তিনি বাশার আল আসাদের সঙ্গে বিচ্ছেদ দাবি করেননি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের

হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের