ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্র চর্চা করে এগিয়ে যেতে হবে: ফখরুল

  • আপলোড সময় : ০৩-০১-২০২৫ ০৩:১০:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৫ ০৩:১০:১৮ অপরাহ্ন
সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্র চর্চা করে এগিয়ে যেতে হবে: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সহনশীলতার মধ্যে দিয়ে গণতন্ত্র চর্চা করে এগিয়ে যেতে হবে। তা হলেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব।শুক্রবার (৩ জানুয়ারি) সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পরের বিরুদ্ধে বিরোধে লিপ্ত হয়েছি। আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্র চর্চা করি না। নেতিবাচক চিন্তা করলে হবে না। বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে উঠেনি বরং দিনের পর দিন এখানে গণতন্ত্র হত্যা করা হয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে দেয়া হয়নি।।

আক্ষেপ করে মির্জা ফখরুল বলেন, কি করুন সময় গেছে, আমরা ভোট দিতে পারিনি। ১৫ বছরে প্রজন্মে পর প্রজন্ম জানে না ভোট কি। তারা ভোট দিতে পারেনি। পরপর ৩টি টার্ম ফ্যাসিবাদ ক্ষমতা দখল করে দেশের মধ্যে ভীতি তৈরি করে মানুষকে নির্যাতন নিপীড়ন চালায়। লুট করে দেশের সম্পদ। গত ১৫ বছরে ফ্যাসিস্টরা ২৮০ বিলিয়ন ডলার পাচার করেছে।অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান প্রফেসর জাহেদা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম রব্বানী,প্রফেসর আব্দুল জব্বার, প্রফেসর মো. ইদ্রিস মিয়া। অনুষ্ঠানে সাবেক সহকর্মী, সাবেক ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর  ১৯৭২ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত দিনাজপুর সরকারি কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী