ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬ , ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর জাপান গেলেন জামায়াত আমির হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন: রাষ্ট্রপতি ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬১ শতাংশ মার্কিনি: জরিপ ধর্ম মানুষকে ভালোবাসার জন্য, যুদ্ধের জন্য নয়: মির্জা ফখরুল হাওরের কৃষকদের রক্ষায় বিশেষ উদ্যোগ: ধান-চাল সংগ্রহ শুরু হচ্ছে ৩ মে তরমুজ খেয়ে একই পরিবারের চারজনের মৃত্যু, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী ফায়ার সার্ভিসে শুরু হলো ‘ই-ফায়ার লাইসেন্স’, ঘরে বসেই মিলবে সেবা সমাবেশ মঞ্চে তারেক রহমান, স্লোগানে উত্তাল নয়াপল্টন ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা - মেয়ের হত্যাকারীর মৃত্যুদণ্ডের রায় শুনে কান্নায় ভেঙে পড়েন মা চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসীদের হামলায় দুই সাংবাদিক আহত প্রিজনভ্যানে দুর্ঘটনায় আহত হওয়ার দাবি সাবেক প্রতিমন্ত্রী পলকের শুভ বুদ্ধপূর্ণিমা আজ ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব নাকচ করল মার্কিন সিনেট গভীর রাতে নেশা করে ঘরে ফিরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যার চেষ্টা

চীনে সবচেয়ে ধনী ব্যক্তি টিকটক প্রতিষ্ঠাতা ঝ্যাং ইমিং

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ০৮:৫৫:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ০৮:৫৫:৫৪ পূর্বাহ্ন
চীনে সবচেয়ে ধনী ব্যক্তি টিকটক প্রতিষ্ঠাতা ঝ্যাং ইমিং
বিশ্বজুড়ে টিকটকের ব্যাপক জনপ্রিয়তার ফলে এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহপ্রতিষ্ঠাতা ঝ্যাং ইমিং এখন চীনের সবচেয়ে ধনী ব্যক্তি। হুরুন রিসার্চ ইনস্টিটিউটের তৈরি করা ধনী ব্যক্তিদের তালিকা অনুযায়ী, তার সম্পদ এখন ৪৯.৩ বিলিয়ন ডলার, যা ২০২৩ সালের তুলনায় ৪৩ শতাংশ বেশি।৪১ বছর বয়সী ঝ্যাং ২০২১ সালে বাইটড্যান্সের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। তবে ধারণা করা হয়, কম্পানির প্রায় ২০ শতাংশ মালিকানা তার দখলে।

আর টিকটকও এখন বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম। যদিও কিছু দেশে চীনা সরকারের সঙ্গে অ্যাপটির সংযোগ নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। বাইটড্যান্স ও টিকটক—উভয়ই স্বতন্ত্র থাকার দাবি করলেও যুক্তরাষ্ট্র ২০২৫ সালের জানুয়ারির মধ্যে বাইটড্যান্সকে টিকটক বিক্রি করতে বলেছে। না হলে দেশটিতে এই অ্যাপ নিষিদ্ধ করা হবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও বাইটড্যান্সের বৈশ্বিক মুনাফা গত বছর ৬০ শতাংশ বেড়েছে, যা ঝ্যাং ইমিংয়ের ব্যক্তিগত সম্পদ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। হুরুনের প্রধান রুপার্ট হুগওয়ার্ফ বলেন, ঝ্যাং ইমিংয়ের শীর্ষ ধনী ব্যক্তি হওয়া চীনের অর্থনীতির গতিশীলতার ইঙ্গিত দেয়।

প্রযুক্তি খাতে সম্পদের উত্থান
এদিকে ঝ্যাং ইমিংই একমাত্র চীনের বৃহৎ প্রযুক্তি খাতের ধনী প্রতিনিধি নন। টেনসেন্টের প্রধান পনি মা তালিকার তৃতীয় স্থানে রয়েছেন, যার সম্পদ ৮৮.৮ বিলিয়ন পাউন্ড।তাদের সম্পদ শুধু তাদের কম্পানির সাফল্যের ফল নয়, বরং তাদের প্রতিদ্বন্দ্বীরাও কম আয় করেছেন, বিশেষ করে এমন একটি বছরে, যখন চীনের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। তালিকার প্রায় ৩০ শতাংশ ব্যক্তির সম্পদ বেড়েছে, বাকিদের সম্পদ কমেছে।

হুগওয়ার্ফ বলেন, স্মার্টফোন প্রস্তুতকারী, যেমন শাওমির জন্য বছরটি ভালো গেলেও, সবুজ জ্বালানি বাজার কিছুটা পিছিয়েছে। সোলার প্যানেল, লিথিয়াম ব্যাটারি ও বৈদ্যুতিক যানবাহন (ইভি) নির্মাতাদের জন্য এটি ছিল চ্যালেঞ্জিং এক বছর। প্রতিযোগিতা বেড়ে যাওয়ার ফলে অতিরিক্ত সরবরাহ সৃষ্টি হয়েছে এবং শুল্কবৃদ্ধির হুমকি অনিশ্চয়তা আরো বাড়িয়েছে।

সোলার প্যানেল নির্মাতাদের সম্পদ ২০২১ সালের শীর্ষ বিন্দু থেকে প্রায় ৮০ শতাংশ কমে গেছে। আর ব্যাটারি ও ইভি প্রস্তুতকারীদের সম্পদ যথাক্রমে অর্ধেক ও এক-চতুর্থাংশ হ্রাস পেয়েছে।
সূত্র : বিবিসি

 

কমেন্ট বক্স
জাপান গেলেন জামায়াত আমির

জাপান গেলেন জামায়াত আমির