ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘শুক্রবার আমার চেম্বারে রোগী বেশি’—ভোট দিয়ে বললেন এজাজ পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি   হলি আর্টিজানের ১০ বছর কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬ মেট্রোরেল যাত্রীদের জন্য আসছে বড় সুখবর FLAXA ও বিজনেস প্রমোশন কাউন্সিল আয়োজিত সেমিনার পুলিশে বড় রদবদল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার রামপুরার দুজনকে হত্যায় ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন যেভাবে হামে আরও ৬ জনের মৃত্যু ‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বিয়ে করলেন গায়ক-অভিনেতা তাহসান খান

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৮:৫৫:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৮:৫৫:১১ পূর্বাহ্ন
বিয়ে করলেন গায়ক-অভিনেতা তাহসান খান
দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান। বছরের শুরুতেই এমন সুসংবাদ নিশ্চিতভাবেই চমকে দিল তাহসানের ভক্ত-অনুরাগীদের। জানা গেছে, জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাহসান খান।বিষয়টি তাহসান নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেছেন বলে খবর পাওয়া গেছে। তবে কোনো রকমের পূর্ভাবাস ও গুঞ্জন না থাকায় তাহসানের ভক্তরা অবাক বনেই গেছেন।

এছাড়াও শনিবার সকাল থেকেই সমাজমাধ্যমে তাহসান ও রোজার বিয়ের আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। বিশেষ করে, রোজাকে তাহসানের সঙ্গে দেখে অত্যন্ত আপ্লুত ও আবেগী হয়ে পড়েন তাদের অনুরাগীরা।এক নেটিজেনের মন্তব্য, 'অবশেষে চাঁদ খুঁজে পেলেন আমাদের তাহসান ভাই।' আরেক নেটিজেন লিখেছেন, 'তাহসানের জন্য অত্যন্ত খুশি, অবশেষে উপযুক্ত কাউকেই খুঁজে পেলেন আমাদের তাহসান।'

এদিকে তাহসান তার স্ত্রী রোজা আহমেদ সম্পর্কে গণমাধ্যমে জানিয়েছেন, রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান।প্রায় ১০ বছরের বেশি সময় ধরে তিনি বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছে রোজা আহমেদ। সামাজিক মাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছেও জনপ্রিয়।

উল্লেখ্য, ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান। 

কমেন্ট বক্স