ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

আওয়ামী লীগের কপালে নির্বাচন নেই,জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৯:৩৫:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৯:৩৫:৫১ পূর্বাহ্ন
আওয়ামী লীগের কপালে নির্বাচন নেই,জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না, তাই তাদের কপালে নির্বাচন নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে নাটোরের এনএস কলেজ মাঠে কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।জামায়াত আমির বলেন, যারা মানুষকে সম্মান করে, দেশবাসীকে ভালোবাসে, যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত; নির্বাচন তাদের জন্য। এই বিশ্বাস ও আস্থা যাদের নয়, নির্বাচন তাদের কপালে নেই। অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ ৩টি নির্বাচনে যে তাণ্ডব চালিয়েছে, তা কেউ ভোলেনি। যারা নির্বাচনে বিশ্বাস করে না, তাদের আবার কীসের নির্বাচন।

তিনি বলেন, স্বাধীনতার পর দেশের প্রতিটি সরকার আমানত রক্ষা করেনি। সেবকের কথা বলে ক্ষমতায় এসে দেশের মালিক হয়ে ছিল। দেশের মানুষকে গত সাড়ে ১৫ বছরে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আওয়ামী লীগ সরকার। তারা সবার গায়ে হাত দিয়েছে। সেনাবাহিনী থেকে শুরু করে বুকের সন্তানদের শেষ করেছে। ৫ আগস্ট পালানোর আগপর্যন্ত গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যা করেছে। ছাত্র-জনতার আন্দোলনে ৩৪ হাজারের ওপর মানুষকে পঙ্গু করেছে।ছাত্র আন্দোলনে আহতদের দ্রুত চিকিৎসা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অতি জরুরি সংস্কারগুলো সম্পন্ন করে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে যার যার জায়গায় চলে যাবেন।

নাটোর জেলা আমির ড. মীর নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন মো. মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, রাজশাহী মহানগর আমির ড. কেরামত আলী, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা