ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় চলছে ধ্বংসযজ্ঞ, নিহত আরও ৬১

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ১০:০৫:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ১০:০৫:২০ পূর্বাহ্ন
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় চলছে ধ্বংসযজ্ঞ, নিহত আরও ৬১
কাতারের দোহায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও অবরুদ্ধ গাজার শরণার্থী শিবির লক্ষ্য করে দখলদার ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। এতে একদিনে আরও ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।শনিবার (৪ জানুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু হওয়ার পর গত দুই দিনে ইসরাইলি হামলায় প্রায় ১৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার উপত্যকাজুড়ে কমপক্ষে ৬১ জন নিহত হয়েছেন। আর বৃহস্পতিবার নিহত হন ৭৭ ফিলিস্তিনি।
 
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনীর বর্বর হামলা থেকে রেহাই নেই গাজার বাসিন্দাদের। মুখে হামাস নিধনের কথা বললেও নেতানিয়াহু বাহিনী হামলা চালাচ্ছে অঞ্চলটির শরনার্থী শিবির ও কোনোমতে সচল থাকা হাসপাতালগুলোতে। এতে হতাহত হচ্ছেন উপত্যকাটির বাস্তুচ্যুত নিরীহ বাসিন্দারা।শুক্রবার গাজার মাঘাজি শরণার্থী শিবির ও জাওয়াইদাসহ অন্যান্য অঞ্চলে ব্যাপক হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে নিহত হন অর্ধশতাধিক ফিলিস্তিনি। ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া গেছে।
 
ইসরাইলি বাহিনীর দাবি, হামাসের ৪০টি অবস্থানকে লক্ষ করে তারা এসব হামলা চালিয়েছে। বাসিন্দাদের ক্ষতি কমাতে চেষ্টা করা হয়েছে বলেও দাবি তাদের। যদিও এমন কথা অস্বীকার করেছে হামাস।গাজায় ইসরাইলের চলমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এক বিবৃতিতে মানবাধিকার সংস্থাটি বলেছে, কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়াকে ইসরাইলি বাহিনী কর্তৃক আটক গাজার স্বাস্থ্যসেবা খাতকে ‘ধ্বংস’ করার বৃহত্তর প্রচেষ্টার অংশ।এদিকে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে আবারো আলোচনা শুরু হয়েছে। আলজাজিরা জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় শুক্রবার হামাসের প্রতিনিধিদের সঙ্গে এই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
 
অন্যদিকে শুক্রবার ইয়েমেনের রাজধানী সানায় গাজার বাসিন্দাদের সমর্থনে র‌্যালি করেছেন হাজারো মানুষ। র‌্যালি চলাকালীন সবার উদ্দেশ্যে বক্তব্য দেন দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতির মুখপাত্র ইয়াহিয়া সারে। তিনি জানান, ইসরাইলে দুটি অভিযান চালিয়েছে হুতিরা। এসময় আন্দোলনকারীরা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন। পোড়ানো হয় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পতাকাও।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা