ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

শেখ হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে সর্বশেষ যা বলছে ভারত

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ১১:১৯:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ১১:১৯:৩৪ পূর্বাহ্ন
শেখ হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে সর্বশেষ যা বলছে ভারত
 ছাত্র-জনতার দুর্বার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এবং তখন থেকেই তিনি সেখানে অবস্থান করছেন।অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, দুর্নীতি ও অন্যান্য অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন করার জন্য দেশে ফিরিয়ে আনতে।

তবে ভারত এখনও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কোনো মন্তব্য করতে প্রস্তুত নয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের অবস্থান পূর্বের মতোই রয়েছে। শুক্রবার (০৩ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে বার্তার কথা জানিয়েছিলাম। তবে সেই প্রাপ্তিস্বীকারের বাইরে তেমন কিছু বলার নেই।”

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ দাবি করেছে কিন্তু সেই দাবি বিধিসম্মতভাবে করা হয়নি। চুক্তি অনুযায়ী এই দাবি গ্রহণযোগ্য না হওয়ার আরও অনেক কারণ রয়েছে।

এদিকে, গত ২৩ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উল্লেখ করেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি রয়েছে এবং সেই চুক্তির ভিত্তিতে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা তাদের (ভারতকে) জানিয়েছি, আমাদের বিচার ব্যবস্থার জন্য তাকে ফেরত চাই।”

অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানের কারণে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফেরত আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে। বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরানো সম্ভব বলে উল্লেখ করা হয়েছে।

শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকার ভারতকে একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে, যা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করেছেন। তিনি জানান, “আমরা বাংলাদেশ হাইকমিশন থেকে প্রত্যর্পণের অনুরোধ সম্পর্কিত একটি কূটনৈতিক পত্র পেয়েছি, তবে এ মুহূর্তে এই বিষয়ে আমাদের কিছু বলার নেই।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি

মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি