ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

শেখ হাসিনাকে নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন সোহেল তাজ

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ১২:১৯:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ১২:১৯:১২ অপরাহ্ন
শেখ হাসিনাকে নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন সোহেল তাজ
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে এবং শেখ হাসিনা সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তার সাম্প্রতিক ফেসবুক পোস্টে আলোচনার ঝড় তুলেছেন। শুক্রবার (৩ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে “হাঁটে হাঁড়ি ভাঙা” শিরোনামে প্রথম পর্ব প্রকাশ করেন তিনি। এতে তিনি আওয়ামী লীগ সরকার এবং তার নেতাদের অভ্যন্তরীণ কিছু তথ্য তুলে ধরেন।

পোস্টে সোহেল তাজ উল্লেখ করেন, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর পর তিনটি জানাজার আয়োজনের সিদ্ধান্তে শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন। তিনি নাকি সেই সময় ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন, "ও এত বড় কী হয়ে গেল যে ৩টা জানাজা পড়াতে হবে?"

তবে কাদের এ বিষয়ে নেতাকর্মীদের চাপের কথা উল্লেখ করে তার প্রতিক্রিয়া জানান। সোহেল তাজ আরও বলেন, আপনারা যারা আশরাফ ভাইকে শাপলা চত্বর নিয়ে দোষারোপ করছেন তা সঠিক নয়- তিনি হইতো কিছু কথা বলে থাকতে পারেন; কিন্তু সব সিদ্ধান্ত আসতো একেবারে ওপর থেকে।

পোস্টের শেষ অংশে সোহেল তাজ কড়া ভাষায় আওয়ামী লীগের বর্তমান নীতি ও আদর্শ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দলটির সমর্থকদের উদ্দেশ্যে বলেন, "আওয়ামী লীগের ব্রেইন ওয়াশড-নষ্ট-পঁচা নীতি বা আদর্শ বিচ্যুত লুটেরা-খুনি, হত্যা-গুম-নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলব- অনতিবিলম্বে আমার এই ফেইসবুক পেইজটি আনফলো করতে। আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মোপলব্ধি-আত্মসমালোচনা করে অনুশোচনা করার।"

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম