ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ভারতের মধ্যে চীনের নতুন শহর ঘোষণা

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ১২:২২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ১২:২২:৩৭ অপরাহ্ন
ভারতের মধ্যে চীনের নতুন শহর ঘোষণা
উত্তর-পশ্চিম চীনের একটি আঞ্চলিক সরকার সম্প্রতি ভারত ঘেঁসে দুটি নতুন 'কাউন্টি' প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। ঘাড়ের ওপর দুই নতুন প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠার এমন ঘোষণার প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ জানিয়ে বলেছে, চীনের ঘোষিত কাউন্টির কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের মধ্যে পড়েছে।নয়াদিল্লি জানিয়েছে, প্রতিবেশী দেশটি দুটি কাউন্টি প্রতিষ্ঠা ঘোষণার পর ভারত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া গত ২৭ ডিসেম্বর জানিয়েছে, উত্তর-পশ্চিম চীনের জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকার দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। এলোর নাম হে'আন এবং হেকাং। কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্রীয় পরিষদ এটি অনুমোদন দিয়েছে।‘আপনি রিয়্যালিটি মাইন্যা ন্যান, স্যার!’: সাবেক এসবি প্রধান মনিরুল‘আপনি রিয়্যালিটি মাইন্যা ন্যান, স্যার!’: সাবেক এসবি প্রধান মনিরুল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, তথাকথিত কাউন্টিগুলোর কিছু অংশ লাদাখের অধীনে পড়ে। ভারত কখনই এই অঞ্চলে ভারতীয় ভূখণ্ডে চীনের অবৈধ দখলদারিত্বকে মেনে নেবে না।তিনি বলেন, আমরা দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দেখেছি। এই তথাকথিত কাউন্টিগুলোর এখতিয়ারের কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে পড়েছে। এই এলাকায় ভারতীয় ভূখণ্ডে চিনের বেআইনি দখলদারিত্ব আমরা কখনই মেনে নেইনি।

রণধীর জয়সওয়াল আরও বলেন, নতুন কাউন্টি গঠন ওই এলাকার ওপর আমাদের সার্বভৌমত্বের বিষয়ে ভারতের দীর্ঘস্থায়ী ও ধারাবাহিক অবস্থানের ওপর কোনো প্রভাব ফেলবে না এবং চীনের অবৈধ ও জোরপূর্বক দখলদারিত্বকেও বৈধতা দেবে না। আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চিনের কাছে প্রতিবাদ জানিয়েছি।এদিকে গত ২৫ ডিসেম্বর সিনহুয়া আরেক প্রতিবেদনে জানায়, তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের ইয়ারলুং সাংপো নদীর ওপর একটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে চীন।

এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ব্রহ্মপুত্র নদের উপর চীনা জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের বিষয়েও ভারত নিজেদের মতামত ও উদ্বেগ জানিয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা