ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন

টিউলিপকে বিনা মূল্যে ফ্ল্যাট দেন আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যবসায়ী

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ১২:৩৯:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ১২:৩৯:৩৫ অপরাহ্ন
টিউলিপকে বিনা মূল্যে ফ্ল্যাট দেন আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যবসায়ী
যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে লন্ডনে একটি বিলাসবহুল ফ্ল্যাট উপহার দেওয়ার তথ্য ফাঁস হয়েছে। প্রভাবশালী সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০০৪ সালে টিউলিপ সিদ্দিককে লন্ডনের কিংস ক্রস এলাকার দুই বেডরুমের একটি ফ্ল্যাট উপহার দেন আবাসন ব্যবসায়ী আবদুল মোতালিফ। তখন ফ্ল্যাটটির আনুমানিক মূল্য ছিল প্রায় ৩ কোটি টাকা, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০ কোটি টাকায়।

ফ্ল্যাট উপহার দেওয়ার কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়, টিউলিপের মা শেখ রেহানা ও বাবা শফিক সিদ্দিক একসময় আর্থিক সংকটে থাকা আবদুল মোতালিফকে সহায়তা করেছিলেন। কৃতজ্ঞতাস্বরূপ তিনি ফ্ল্যাটটি উপহার দেন। তবে, বর্তমানে ফ্ল্যাটটি কার নামে রয়েছে এবং এর মালিকানা নিয়ে কোনো তথ্য দিতে রাজি হননি আবদুল মোতালিফ।

৭০ বছর বয়সী মোতালিফ বর্তমানে দক্ষিণ-পূর্ব লন্ডনে বসবাস করেন। ভোটার নিবন্ধন তথ্য অনুযায়ী, একই ঠিকানায় মজিবুল ইসলাম নামের আরেক ব্যক্তি বসবাস করেন। ফিন্যান্সিয়াল টাইমস জানায়, মজিবুল ইসলামের বাবা ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।

টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। দুর্নীতি প্রতিরোধ ও আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করাই তার কাজের অন্যতম অংশ।

ফ্ল্যাট উপহার প্রসঙ্গে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনের পর যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। টিউলিপ সিদ্দিকের দায়িত্বশীল পদে থাকা অবস্থায় এই উপহার ঘিরে নৈতিকতা এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে।

কমেন্ট বক্স
সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট

সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট