ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

প্রবাসীদের এনআইডি সেবায় সার্ভিস চার্জের বিষয় পর্যালোচনা করবে ইসি

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০১:৩৮:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০১:৪৪:৪১ অপরাহ্ন
প্রবাসীদের এনআইডি সেবায় সার্ভিস চার্জের বিষয় পর্যালোচনা করবে ইসি
প্রবাসে বসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে হলে বর্তমানে চার দেশে বসবাসরত বাংলাদেশিদের সার্ভিস চার্জ দিতে হয়। অর্থ মন্ত্রণালয় থেকে প্রবাসীদের এনআইডি সেবা দেওয়ার সংস্থান না থাকায় সার্ভিস চার্জ নেওয়া হচ্ছে বলে সিদ্ধান্ত দিয়েছিল বিগত নির্বাচন কমিশন (ইসি)। এই সার্ভিস চার্জ নেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন না থাকায় কমিশন সভায় বিষয়টি পর্যালোচনা করবে ইসি। 

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)।

সভায় জানানো হয়, প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের জন্য সার্ভিস চার্জের বিষয়ে বিগত কমিশনের সিদ্ধান্ত রয়েছে। আইনানুযায়ী বিনামূল্যে জাতীয় পরিচয়পত্র প্রদান অব্যাহত রাখতে হবে। তবে প্রবাসে জাতীয় পরিচয়পত্র সেবা প্রদানের ক্ষেত্রে আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্নের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় হয় এবং অর্থ মন্ত্রণালয় থেকে যথাসময়ে সেই পরিমাণ অর্থ প্রাপ্তির নিশ্চয়তা না থাকায় সেবা কার্যক্রমে যাতে বিঘ্নের সৃষ্টি না ঘটে সে লক্ষ্যে যে সকল দেশসমূহে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম চলমান আছে এবং থাকবে সে সকল দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতরা অন্যান্য কনস্যুলার সেবার জন্য যে হারে সার্ভিস চার্জ গ্রহণ করে থাকেন, জাতীয় পরিচয়পত্র সেবা প্রদানের ক্ষেত্রেও উহার ধারাবাহিকতায় সার্বিক বিষয়াদি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পরিমাণ সার্ভিস চার্জ নির্ধারণ পূর্বক সেবা গ্রহীতাদের নিকট হতে গ্রহণের উদ্যোগ গ্রহণ করবেন এবং এ সার্ভিস চার্জ গ্রহণ ও ব্যয়ের ক্ষেত্রে পৃথক ব্যাংক হিসাব খুলে সকল আয়-ব্যয় সম্পন্ন করবেন। 

গত কমিশনের সিদ্ধান্তের আলোকে কতিপয় দেশে সার্ভিস চার্জ গ্রহণ করা হচ্ছে। যেমন: মালয়েশিয়া ৭৫ রিঙ্গিত, কুয়েত ৩ কুয়েতি দিনার, কাতার ৫৫ রিয়াল, সংযুক্ত আরব আমিরাত ৫০ দিরহাম। যেহেতু এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অর্থ বিভাগের সম্মতি/মতামত গ্রহণ করা হয়নি, সেহেতু সেটি পর্যালোচনপূর্বক পুনরায় কমিশনে বিষয়টি উপস্থাপন করতে হবে প্রবাসী ও নিবন্ধন অধিশাখার পরিচালককে নির্দেশনা দিয়েছে কমিটির।  

এছাড়া প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে রেজিস্ট্রেশন কেন্দ্র হিসেবে নির্ধারিত বাংলাদেশ দূতাবাস/হাইকমিশনে নির্বাচন কমিশনের জনবল পদায়নের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রবাসী ও নিবন্ধন শাখা পরিচালককে নির্দেশনা দিয়েছেন ইসি সানাউল্লাহ। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা