ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

ট্রাইব্যুনালের মূল ভবন মঙ্গলবার উদ্বোধন করবেন প্রধান বিচারপতি

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০১:৪১:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০১:৪৮:১৪ অপরাহ্ন
ট্রাইব্যুনালের মূল ভবন মঙ্গলবার উদ্বোধন করবেন প্রধান বিচারপতি
জুলাই-আগস্ট গণহত্যার বিচার কার্যক্রমের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কারকৃত নতুন ভবন ও এজলাস কক্ষ আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) উদ্বোধন করা হবে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নতুন এই ভবনের উদ্বোধন করবেন।ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন এই ভবন আন্তর্জাতিক মানে নির্মিত এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া এখানে আরও কার্যকরভাবে পরিচালিত হবে।

১৯০৫ সালে গভর্নর হাউজ হিসেবে প্রতিষ্ঠিত পুরাতন হাইকোর্ট ভবনটি পাকিস্তান আমল থেকে ঢাকা হাইকোর্ট এবং ২০১০ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তবে ভবনটি ঝুঁকিপূর্ণ বিবেচনায় শেখ হাসিনা সরকারের সময় ট্রাইব্যুনালটি পাশের টিনশেড স্থাপনায় স্থানান্তর করা হয়।শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার পুরাতন ভবনের সংস্কারের উদ্যোগ নেয়। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে সংস্কারকাজ শুরু হয়। অবশেষে আন্তর্জাতিক মানসম্পন্ন ভবন হিসেবে এটি নতুন রূপ পেয়েছে।এর আগে সংস্কারকৃত ভবনের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এবং প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তারা ভবনের নান্দনিক সৌন্দর্য এবং উন্নত অবকাঠামো নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

নতুন এই ভবনে বিচার প্রক্রিয়া আরও স্বচ্ছ, দক্ষ এবং কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে জুলাই-আগস্ট গণহত্যার মতো নজিরবিহীন অপরাধের বিচারে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ