ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আফগানিস্তানে রকেট হামলা চালিয়েছে পাকিস্তান

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০১:৫০:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০১:৫০:৪৬ অপরাহ্ন
আফগানিস্তানে রকেট হামলা চালিয়েছে পাকিস্তান
আফগানিস্তানের খোস্ত প্রদেশের আলীশের বিভাগে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালে পাকিস্তান রকেট হামলা চালিয়েছে। এতে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে, যা পরে পাল্টা হামলার রূপ নেয় তালেবান সেনাদের পক্ষ থেকে। আফগান মিডিয়া তোলো নিউজ এই খবর জানিয়েছে।

তালেবান সরকারের পক্ষ থেকে পাকিস্তানের রকেট হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে, তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তারা নিশ্চিত করেছে। হামলার পর খোস্তের বাসিন্দারা যোগাযোগ ব্যবস্থায় সমস্যা অনুভব করেছেন এবং অনেকেই তাদের গ্রামে ফিরে যেতে পারেননি।

পাকিস্তান দাবি করছে, তারা আফগানিস্তানের সীমান্তে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে তালেবান এ দাবি অস্বীকার করে বলছে, সেখানে টিটিপির কোনো কার্যক্রম নেই। আফগানিস্তানে গত বছরের শেষের দিকে পাকিস্তানের হামলায় ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল, যার বেশিরভাগই ছিল বেসামরিক নারী ও শিশু।

সাবেক কূটনীতিক আজিজ মারেজ মন্তব্য করেছেন, এ ধরনের হামলা পাল্টা হামলা কোনো ভালো ফল বয়ে আনে না, তবে এটি দুই দেশের মানুষের মধ্যে ঘৃণা ও অস্থিরতা সৃষ্টি করতে পারে।

সূত্র: তোলো নিউজ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম