ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

রূপপুরে গ্রিনসিটির চারতলা থেকে পড়ে রুশ নারীর মৃত্যু

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০১:৫৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০১:৫৫:৩৭ অপরাহ্ন
রূপপুরে গ্রিনসিটির চারতলা থেকে পড়ে রুশ নারীর মৃত্যু
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের আবাসিক গ্রিনসিটির চারতলা থেকে পড়ে এক রাশিয়ান নারী কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে তিনি নিজে লাফিয়ে পড়েছেন নাকি কেউ তাকে ফেলে দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।শনিবার (৪ জানুয়ারি) ভোর ৪টায় গ্রিনসিটির ৯ নম্বর বিল্ডিংয়ের ৪২ নং ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

নিহত রাশিয়ান নাগরিক পোস্তারুক কেসনিয়া রূপপুর প্রকল্পের Smu-1 কোম্পানিতে কর্মরত ছিলেন। এদিকে ঘটনার পরপরই গ্রিনসিটির দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় গ্রিনসিটি এলাকা পরিদর্শন করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিহত রুশ নাগরিক এবং তার স্বামীর মধ্যে কথা কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রিনসিটির সিকিউরিটি সদস্যরা নিয়ে গেছেন।ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা সেটি ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা